নভেম্বর ১১: অ্যাপেক সিইও শীর্ষ সম্মেলন ১৭ ও ১৮ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনের আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায় প্রস্তুতি পুরোদমে চলছে।
আয়োজক সংস্থা চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড জানায়, এই শীর্ষ সম্মেলনে ২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপেকভুক্ত ২১টি দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা এতে অংশ নেবেন এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ অ্যাপেক-বহির্ভূত বেশ কয়েকটি দেশের কোম্পানিও অংশগ্রহণের জন্য সক্রিয়ভাবে নিবন্ধন করেছে। এখন পর্যন্ত গুগল, বোয়িং, ইউবিএস এবং সিপি গ্রুপসহ অনেক ফরচুন ৫০০ কোম্পানি ও সুপরিচিত প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য আবেদন জমা দিয়েছে। এই উৎসাহী অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চল এবং বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই শীর্ষ সম্মেলনের প্রতি উচ্চ মনোযোগের প্রমাণ দেয়, এবং এটিও সম্পূর্ণরূপে প্রতিফলিত করে যে অনিশ্চিত বিশ্বে চীনই সবচেয়ে বড় নিশ্চয়তার প্রতীক।
‘একসঙ্গে সমৃদ্ধি, পারস্পরিক লাভজনক ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এপেক সিইও শীর্ষ সম্মেলনটি ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সবুজ ও স্বল্প-কার্বন উন্নয়নের মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার উপর আলোকপাত করবে। এর লক্ষ্য হলো উন্নয়নের ব্যবধান কমানো, অন্তর্ভুক্তিমূলকতা ও পারস্পরিক সুবিধা বৃদ্ধি করা এবং আরও বেশি অর্থনীতিকে উদ্ভাবনের সুফল ভাগ করে নেওয়া। যার মাধ্যমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া যাবে।
সিএমজি