এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অভিন্ন কল্যাণের সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

নভেম্বর ১৯: এপেকের বিভিন্ন পক্ষের উচিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ‘চারটি স্তম্ভ ও আটটি ভিত্তি’ নির্মাণে একসঙ্গে কাজ করা। আজ (বৃহস্পতিবার) সকালে চীনের শেনচেনে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠকে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

সি বলেন, চীন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার একজন উদ্যোক্তা, প্রচারক ও পথিকৃৎ। এ অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গঠনে জ্ঞান ও শক্তি একত্রিত করে সব পক্ষের সঙ্গে কাজ করতে চায় চীন।

এ লক্ষ্যে চারটি প্রস্তাব তুলে ধরেন তিনি।

প্রথমত, অর্থনৈতিক ও বাণিজ্যিক স্তম্ভ শক্তিশালী করার কথা বলেন সি চিন পিং। তিনি বলেন, আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যে সমন্বয় উৎসাহিত করতে হবে, এপেকের মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সংলাপ জোরদার করতে হবে এবং উচ্চপর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থায় অংশগ্রহণের ক্ষেত্রে সব পক্ষের সক্ষমতা বাড়াতে হবে।

দ্বিতীয়ত, অবকাঠামো ব্যবস্থাপনার মান উন্নত করে শক্তিশালী পরিবহনব্যবস্থা সুসংহত করতে হবে বলে জানান প্রেসিডেন্ট সি। তিনি বলেন, নীতি ও নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে সমন্বয় উৎসাহিত করতে হবে, যাতে বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ, আদান-প্রদান ও পারস্পরিক বোঝাপড়া বাড়ে।

তৃতীয়ত, উদ্ভাবনের স্তম্ভ গড়ে তোলার ওপর জোর দেন সি। তিনি বলেন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ জোরদার করতে হবে এবং আঞ্চলিক তথ্য-উপাত্ত ব্যবস্থাপনা ও সমন্বিত সহযোগিতা উন্নত করতে হবে। এর মাধ্যমে উন্মুক্ত উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রয়োগ উৎসাহিত করা এবং শিল্প খাতের রূপান্তর ও আধুনিকায়নের মাধ্যমে নতুন উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।

চতুর্থত, উন্নয়নের স্তম্ভ সুদৃঢ় করার জন্য আঞ্চলিক জ্বালানি ও খাদ্যনিরাপত্তা বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথা বলেন সি চিন পিং। সেইসঙ্গে আন্তসীমান্ত দুর্নীতি দমনব্যবস্থা জোরদার এবং প্রাকৃতিক সম্পদের যৌক্তিক ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

(সুবর্ণা/ফয়সল)