চীনের কুয়াংতংয়ে টাইফুনের প্রভাব মোকাবিলায় চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি

 

কুয়াংতং প্রদেশে ১২ নম্বর টাইফুন ‘নউল’-এর মারাত্মক প্রভাব মোকাবিলায়, জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন, আজ (রোববার) চতুর্থ স্তরের জাতীয় জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্থানান্তর ও পুনর্বাসন এবং তাদের জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে, স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা ও সহায়তা প্রদানের জন্য, দুর্যোগকবলিত এলাকায় একটি কার্যকরী দল পাঠানো হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা