স্কলারশিপে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক–স্নাতকোত্তর–পিএইচডি করার সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৬

ইউনিভার্সিটি অব জেনোয়া ইতালির অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৪৮১ সালে প্রতিষ্ঠিত। উত্তর ইতালির বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ, আধুনিক গবেষণাগার এবং আন্তর্জাতিক শিক্ষাবান্ধব পরিবেশের জন্য পরিচিত। শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

সুযোগ-সুবিধা

  • বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
  • সম্পূর্ণ অথবা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে;
  • শিক্ষার্থীদের মাসিক ভাতা প্রদান করা হবে;
  • বিনা খরচে অথবা স্বল্পমূল্যে আবাসনের সুবিধা দেওয়া হবে।

অধ্যয়নের ক্ষেত্র

এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদের অধীনে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে, যেমন—

  • প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
  • বিজ্ঞান অনুষদ
  • চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য অনুষদ
  • ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনা
  • সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যা
  • স্থাপত্য ও নকশা

প্রতিটি অনুষদের অধীনে কমপক্ষে ৭–৮টি বিভাগ রয়েছে। এখানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং–এ উচ্চশিক্ষার সুযোগ আছে। এছাড়া ব্যবসা শিক্ষার অধীনে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিকস, ফাইন্যান্স ও ম্যানেজমেন্ট এবং সামাজিক বিজ্ঞান ও মানববিদ্যার অধীনে আইন, রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
  • নির্বাচিত কোর্সের নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে;
  • ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে;
  • ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে;
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;
  • সব অ্যাকাডেমিক সনদ ও মার্কশিট;
  • জীবনবৃত্তান্ত (সিভি);
  • ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;
  • মোটিভেশন লেটার;
  • ব্যক্তিগত বিবৃতি (পার্সোনাল স্টেটমেন্ট);
  • দুটি রিকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ২০ মার্চ ২০২৬।

scholarship