স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতক–স্নাতকোত্তরে পড়ার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (UCD)। ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী এটি বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। আধুনিক ক্যাম্পাস, উন্নত গবেষণাগার এবং বিশ্বমানের অনুষদের জন্য ইউসিডি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত।

সুযোগ-সুবিধা

মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কোর্স ও যোগ্যতার ওপর নির্ভর করে পূর্ণ অথবা অর্ধেক টিউশন ফি মওকুফ করা হবে।

আবেদনের যোগ্যতা

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
  • আয়ারল্যান্ডে পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার আগ্রহ থাকতে হবে;
  • ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে;
  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (সাধারণত আইইএলটিএসে গড়ে ৬.৫ স্কোর প্রয়োজন);
  • সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্বের গুণাবলি থাকা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র

  • সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত অফার লেটার;
  • পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবি;
  • জীবনবৃত্তান্ত (সিভি);
  • অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট;
  • প্রায় ২০০ শব্দের লিখিত স্টেটমেন্ট (PDF ফরম্যাটে আপলোড করতে হবে)।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬।

campuseducationscholarship