প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ

কাতারের স্থল শুল্ক বিভাগ আবু সামরা সীমান্ত ক্রসিং দিয়ে দেশে অবৈধ মাদক পাচারের একটি প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। নিয়মিত শুল্ক তল্লাশি ও পরিদর্শনের সময় কর্মকর্তাদের সতর্কতার কারণে যাত্রীর মালামালের মধ্যে লুকানো এসব নিষিদ্ধ দ্রব্যাদি শনাক্ত করা সম্ভব হয়।

স্থল সীমান্ত দিয়ে আসা এক যাত্রীর লাগেজ ও পরা পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ হাশিশ ও শাবু সহ মোট ২৪.৩৯ গ্রাম মাদকদ্রব্য এবং ৩০টি লাইরিকা ট্যাবলেট উদ্ধার করেন কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা।

দেশে সব ধরনের মাদকদ্রব্য ও ক্ষতিকর নিষিদ্ধ সামগ্রীর চোরাচালান প্রতিরোধে কাতারের প্রতিটি স্থল সীমান্ত ক্রসিংয়ে শুল্ক ও নিরাপত্তা পরিদর্শনের পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে ল্যান্ড কাস্টমস বিভাগ নিশ্চিত করেছে।

আবু সামরা সীমান্তকাতার কাস্টমসকাতার খবরমাদক উদ্ধার