মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের শুরু থেকে চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় ১১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। এর মাধ্যমে বিশ্বের বৃহত্তম একক ফিল্ম মার্কেটে অবস্থান বজায় রেখেছে চীন।
দেশের শীর্ষ অনলাইন চলচ্চিত্র টিকিট প্ল্যাটফর্ম মাওয়ান এর তথ্য অনুযায়ী, প্রি-সেল আয়সহ বৃহস্পতিবার এই মাইলফলক অর্জন হয়েছে।
মার্চের শুরুতে চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস-
এনপিসি এবং রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স -এর জাতীয় কমিটির অধিবেশনে চীনের চলচ্চিত্র শিল্পের শক্তিশালী পারফরম্যান্স আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
স্প্রিং ফেস্টিভ্যাল-এ স্কেয়ার আউট এবং ব্লেডস অফ দ্য গার্ডিয়ানস এক ডজনের বেশি দেশ ও অঞ্চলে একযোগে মুক্তি পেয়েছে। এ সময়ে ‘চায়না ট্রাভেল উইথ চাইনিজ ফিল্মস’ উদ্যোগ বিদেশি দর্শকদের চীনের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক উন্নয়ন দেখতে আকৃষ্ট করছে।
তথ্য ও ছবি: সিএমজি