চীন চলচ্চিত্র ডাটা প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, রোববার বেইজিং সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ বছরে গ্রীষ্মকালীন বক্স অফিসে দেশটির মোট আয় দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ বিলিয়ন ইউয়ানের বেশি। এর মাধ্যমে চলতি বছরের মোট বক্স অফিস আয় ছাড়িয়েছে ২১ দশমিক ২ বিলিয়ন ইউয়ান।
পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলা চীনের এই গ্রীষ্মকালীন মৌসুম বছরের অন্যতম লাভজনক চলচ্চিত্র সময়। এ বছর ঐতিহাসিক নাটক, কমেডি, অ্যাকশন, অ্যানিমেশন ও সাইন্স ফিকশনসহ বিভিন্ন ঘরানার ১২০টিরও বেশি দেশি-বিদেশি ছবি মুক্তির তালিকায় রয়েছে। এর মধ্যে ছবিগুলো সবচেয়ে বেশি নজর কাড়ছে স্থানীয় কমেডি।
বিশেষ করে, পৌরাণিক গল্প অবলম্বনে তৈরি অ্যানিমেশন ‘অল উইশেস কাম ট্রু’ ইতোমধ্যে আয় করেছে ৬০ কোটি ইউয়ান। অন্যদিকে, সাত বছর পর স্টিফেন ছৌ-এর পরিচালনায় স্পোর্টস কমেডি ‘কুংফু সকার’-এর আয় ছাড়িয়েছে ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান। এছাড়া, মহাকাশ গবেষণাভিত্তিক ড্রামা ‘দ্য ডিসাইসিভ মোমেন্ট’ মুক্তির প্রথম দিনেই আয় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ইউয়ান। সূত্র: সিএমজি বাংলা