ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে চীন। গত সোমবার চায়না ডিসেবলড পারসনস ফেডারেশন (সিপিডিপি) এ ঘোষণা দিয়েছে।
বেইজিংয়ে স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস আয়োজিত এক প্রেস কনফারেন্সে সিপিডিপির নির্বাহী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌ ছাংখুই বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উন্নয়নের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি জানান, ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের মতো নতুন প্রযুক্তিগুলো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার মতো ক্ষেত্রগুলোতে বেশ কিছু যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।
১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োগ প্রচারে সংস্থাটি একাধিক বিভাগের সাথে যৌথভাবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে প্রযুক্তিগত অগ্রগতিগুলো সহজে ব্যবহার করতে পারেন, সেজন্য সরকার কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: সিএমজি