কাতারের আল খোরে মরিয়ম বিনতে মোহাম্মদের স্মরণে চালু হলো ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

মায়ের প্রতি গভীর ভালোবাসা ও তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে কাতারের আল খোর শহরে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়াত সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মরণে সেখানে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’ নামে একটি কোরআন শিক্ষাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। আজ ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।

মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি তাঁর জীবদ্দশায় মানবসেবা ও দাতব্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে সদকায়ে জারিয়া হিসেবে এই ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠা করেছে। পরিবারের প্রত্যাশা, এই সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতিটি মুহূর্ত মরহুমার আমলনামায় অবিরাম নেক আমল হিসেবে যুক্ত হতে থাকবে।

আল খোর অঞ্চলের স্থানীয় নারী ও তরুণীদের জন্য দ্বীনি শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যে এই সেন্টারের সকল কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হচ্ছে। এখানে বয়সসীমার কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো নারী বা কিশোরী নাম নিবন্ধন করে কোরআন শিক্ষা ও হিফজ করার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য এখানে আধুনিক ও সুবিন্যস্ত পঠন-পাঠন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

কাতারের আল খোর শহরের এই নতুন কেন্দ্রটি স্থানীয় নারী সমাজের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় নারীরা পবিত্র কোরআনের সাথে নিজেদের আরও নিবিড়ভাবে সংযুক্ত করার সুযোগ পাবেন।

আল খোরইসলামিক সেন্টারকাতারকোরআন শিক্ষামরিয়ম বিনতে মোহাম্মদসদকায়ে জারিয়া