দেশের তেইশতম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে গিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। ওই বৈঠকেই মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেলসহ প্রতিনিধি দলটি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। উভয় মনোনয়পত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে রয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উল্লেখ্য, গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে দেশের বাইশতম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন।

রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষাপটে স্পিকারের সঙ্গে পরামর্শ করে গত ৬ আগস্ট সিইসি এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে বাছাই প্রক্রিয়া শুরু হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

চূড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। ওইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হবে। যদিও সংসদে দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দলের প্রার্থীই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পথে এগিয়ে আছেন, তবুও বিএনপি তাদের প্রার্থী দিয়ে নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

মনোনয়নপত্র দাখিল: ১৩ অগাস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা (নির্বাচনি কর্তার অফিস কক্ষ)।

মনোনয়নপত্র যাচাই: ১৬ অগাস্ট সকাল ১০টা থেকে বাছাই পযন্ত (নির্বাচনি কর্তার অফিস কক্ষ)।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ১৮ অগাস্ট বিকাল ৪টা পর্যন্ত (নির্বাচনি কর্তার অফিস কক্ষ)।

‘ঘোষণা ও বিবৃতিসহ’ মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনবাংলাদেশ রাজনীতিবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীররাষ্ট্রপতি নির্বাচন