Browsing tag

নেপাল

নেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৩৭৫, নিখোঁজ ৫ হাজার ৫৩১ জন

নেপাল ও চীনের তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে। দুর্যোগের ১০ দিন পরও ৫ হাজার ৫৩১ জন নিখোঁজ রয়েছেন।

এভারেস্ট বেজ ক্যাম্পে পর্বতারোহীদের কর্মকাণ্ডে গলছে হিমালয়ের বরফ

এভারেস্ট বেজ ক্যাম্পে জ্বালানি পোড়ানো এবং মূত্রবিসর্জনের ফলে প্রতিবছর প্রায় আড়াই হাজার টন বরফ ও তুষার গলে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।

নেপালের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পে উদ্ধার অভিযান সমাপ্ত: সুড়ঙ্গে আর কেউ জীবিত নেই

নেপালের ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের ধসে পড়া সুড়ঙ্গে দীর্ঘ তল্লাশির পর উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন যে, সেখানে আর কোনো জীবিত মানুষ নেই। শুক্রবার দুই শ্রমিককে উদ্ধারের পর অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ

নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রপ্তানি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে।

বন্যা ও ভূমিধসের প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করল নেপাল

প্রাকৃতিক দুর্যোগে জলবিদ্যুৎ প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং রপ্তানি অনুমোদনের জটিলতায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে নেপাল।

নেপালে বন্যার জেরে চীন-ভারতসহ তিন দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

পাহাড়ি ঢল ও বন্যায় নেপালে প্রাণহানি এক হাজার ছাড়িয়েছে। এই বিপর্যয়ের জন্য বৈশ্বিক উষ্ণায়নে দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চেয়েছে কাঠমান্ডু।

হিমালয়ের দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফল, আন্তর্জাতিক সহায়তার আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

নেপালে হিমবাহধসে ৯৩৯ জনের মৃত্যু ও হাজারো মানুষ নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৬৯১, উদ্ধার অভিযানে যুক্ত হেলিকপ্টার

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৯১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। উদ্ধার তৎপরতা পঞ্চম দিনে গড়িয়েছে।

নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে

ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর নেপাল পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে।

নেপালে বন্যা ও ভূমিধস: নিখোঁজ বিদেশিদের উদ্ধারে অবশেষে আন্তর্জাতিক সহায়তার অনুমতি

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর বিদেশি উদ্ধারকারী দল প্রবেশের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিলেও, কূটনৈতিক চাপের মুখে অবশেষে সীমিত পরিসরে আন্তর্জাতিক সহায়তার অনুমতি দিয়েছে নেপাল সরকার।

নেপালে বন্যা: মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

নেপালে আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোর মর্গে জায়গা সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৩ হাজার মানুষ, সহায়তার আবেদন আইএফআরসি’র

নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আড়াই কোটি সুইস ফ্রাঁ সহায়তার আবেদন জানিয়েছে আইএফআরসি।

নেপাল ও তিব্বতে বন্যায় ৪৬৯ জনের প্রাণহানি, নিখোঁজ ১৩০০

নেপাল ও তিব্বতে প্রলয়ংকরী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। নতুন হ্রদ সৃষ্টির ফলে ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে এবং আরও বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: কৈলাস যাত্রায় গিয়ে নিখোঁজ শতাধিক ভারতীয় তীর্থযাত্রী

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার কবলে পড়ে কৈলাস-মানস সরোবরগামী শতাধিক ভারতীয় তীর্থযাত্রী নিখোঁজ হয়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা: চোখের সামনে স্ত্রী-সন্তান হারালেন ব্যবসায়ী

নেপাল-তিব্বত সীমান্তে কোনো পূর্বাভাস ছাড়াই ভয়াবহ বন্যায় ভেসে গেছে আস্ত বাজার। নিজের চোখের সামনে স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা এক ব্যবসায়ী বর্ণনা দিলেন সেই লোমহর্ষক মুহূর্তের।