রংপুরের পীরগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় নগর মাতৃসদন কেন্দ্র বন্ধ ঘোষণা

রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে এক প্রসূতি ও তার সন্তানের মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর কেন্দ্রটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন।