বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।