Browsing tag

গল্প

গল্প : তৈয়ব আখন্দের মা

একটি সুপ্রতিষ্ঠিত বীমা কোম্পানির জন্য দিন রাত গ্রাহকের সন্ধান করলেও তৈয়ব আখন্দকে সহসা বীমার দালাল বলে মনে হয় না। পরিপাটি ফতুয়ার ওপর মাফলার জড়িয়ে আয়নায় নিজের গোলাকার মুখখানি দেখে তৈয়ব আখন্দের মনে নতুন ভাবনার উদয় হয়। তৈয়ব আখন্দ আসলে আয়নায় কোনোদিন নিজের চেহারা দেখেনি। হয় চুল দেখেছে না হয় শেভ করা গাল। আজ সেসবের কিছুই […]

গল্প : বোয়াল মাছ এবং গাছ বন্ধুর গল্প

চন্দনকৃষ্ণ পাল ১. বিলাস নদী পাহাড় থেকে নেমে একে বেঁকে প্রথমে যে গ্রামটিকে ছুঁয়েছে তার নাম হরিণাকান্দি।খুব সুন্দর এ গ্রাম।সামনে তাকালে দূরে কালচে পাহাড় । বামে তাকালে হাইল হাওরের নীল জল।আকাশ ছোঁয়া নীল জলের হাওরে কত মাছ আর জলজ প্রাণী যে আছে, তার কোন হিসেব নেই বোয়াল পরিবারের ছোট ছেলে টুনুর কাছে। টুনুদের বাস বাইক্কা […]

রম্য গল্প: হাবুডাস্টিং

রম্য গল্প: হাবুডাস্টিং লেখক: ধ্রুব নীল ‘তৈয়ব, একটা সমস্যায় পড়েছি।’দুলাভাইয়ের কথায় অবাক হলো তৈয়ব। লোকে টাকা ধার চাওয়ার সময় এভাবে মাথা নিচু করে হালকা গলায় কথাটা বলে। তৈয়ব বেকার। সে নিজে খায়-পরে বড় বোনের সংসারে। তার কাছে টাকাটুকা ধার চাওয়ার প্রশ্নই আসে না। তবে? ‘ইদানিং ভুলে যাচ্ছি। আবার হালকা হালকা মনেও পড়ছে। কিন্তু…।’ মাথাভর্তি টাক হওয়ার কারণে কথাটা বলার […]

লোকজ ধাঁধা, সমাধান জানা থাকলে কমেন্টে জানান

১.জংলাত থন আইছে ভুইত্যাপাত দিছে মুইত্যা…লেবু২.কইরা উপুর ধইরা চিৎভিতরে গেলে মন পিরীত…ভাত৩.এতগড় টান দিলে বেতগড় নড়েকুক্কার ডিম ভাইস্যা ভাইস্যা ফিরে…বৃষ্টি১.বড় গাঙ্গে বড় কইমাগুড়ে ভাঙ্গে কাডাএই শিলুক ভাঙ্গাইতে পারলেপাহাড়পুরের বেডাপাহাড়পুরের বেডা না তেকুতুব খাঁর নাতিএই শিলুক ভাঙ্গাইতে লাগেআশ্বিন আর কাতি। ৪.এতো ছোট্ট দীঘিটা কইয়ে উড় উড় করেরাজা আহে বাদশা আহে তুইল্লা সেলাম করে।   

রহস্য ধাঁধা : পরিচয়

থ্রিলার রহস্যজট : পরিচয়লিখেছেন ধ্রুব নীলদেয়ালে স্ট্যাচুর মতো ঝুলতে থাকা পেটমোটা টিকটিকিটা দেখে যুবকের মনে হলো তার নাম আরশাদ নয়, অন্য কিছু। কিন্তু আরশাদ নামটা মাথায় আসলো কেন বুঝতে পারছে না। ভোঁতা একটা ব্যথা মাথায় ছড়িয়ে আছে। সাদা বিছানায় সে একা। বিছানাটা এত সরু যে আর কারোর থাকাও সম্ভব না। বিছানা ছেড়ে উঠে বসতে গিয়ে […]

কিভাবে গল্প লিখতে হয়  | গল্প লেখার নিয়ম

আমরা অনেকেই লেখালেখি করতে চাই। হয়তো জীবনের ঘটে যাওয়া মজার কোনো অভিজ্ঞতা, নিজের প্রেমের গল্প কিংবা ভয়ানক কোনো অভিজ্ঞতা, মূলত গল্প লিখতে চাই কমবেশি সবাই। বিশেষ করে ফেসবুকের ফলোয়ার বাড়াতেও কিন্তু থাকা চাই গল্প লেখার দক্ষতা। গল্প কিভাবে লিখতে হয় বা গল্প লেখার নিয়ম কী এটা জানা থাকলে আমাদের মধ্যে যাদের লেখালেখির কোনো অভিজ্ঞতা নেই […]

প্রেমের গল্প : তোমার অসীমে

ধ্রুব নীলের প্রেমের গল্প : তোমার অসীমে রান্নাঘরে খুটখাট শব্দ। শব্দটা সাংসারিক। রবিউলের ঘুম কাটেনি। রাতে নিশ্চিত দরজা খোলা রেখেছিল। সাতসকালে আধা পরিচিত কেউ এসে হাজির। কে আসবে? রবিউলের তো পরিচিত কেই। খুটখাটের ধরন শুনে বোঝা যাচ্ছে কেউ খুব গোছালোভাবে কিছু রান্না করছে। সকালের নাস্তার সঙ্গে দুপুরের জন্য অ্যাডভান্স সবজি কাটাকুটি করলে যেমন হয়। উঠে বসে […]

প্রেমের গল্প : মালতী

প্রেমের গল্প : মালতী : লিখেছেন : ধ্রুব নীল চেনটা দশ ভরি হবে। বিক্রি করলে ভরিতে সত্তর হাজারের মতো পাবে। সেই হিসেবে সাত লাখ। কম না। কষ্ট করে চললে নিপু আর রাকিব অনায়াসে দুই বছর কাটিয়ে দিতে পারবে। মা আবার হার্ট অ্যাটাক করবে না তো? অবশ্য নিজের মেয়ে গয়না চুরি করেছে শুনলে না-ও করতে পারে। এ […]

অতিপ্রাকৃত ছোটগল্প: দৌড়

ধ্রুব নীলের ছোটগল্প। অতিপ্রাকৃত গল্প। ১০০ শব্দের গল্পলোকটা দৌড়াচ্ছে। অনকেদনি হলো। সে নির্ঘাৎ ফরেস্ট গাম্প মুভিটা দেখেছে- এমনটা যারা ভেবেছিল তারাও দ্রুত ভুল শুধরে বলতে লাগলো, এমনটাই হওয়ার কথা। মানুষ তো দৌড়াবেই।সবই দৌড়ায়, যেমন দ্রব্যমূল্য- ‘আরে ভাই এর মধ্যে সয়াবিন তেল ঢোকাবেন না তো!’ এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন বৈষয়িক মানুষগুলো দুম করে ভুলে গেলো লোকটার কথা। […]

ছোটদের গল্প : মিষ্টি পরী ও রিশা

ছোটদের গল্প : মিষ্টি পরী ও রিশা লিখেছেন গাজী খায়রুল আলমরিশা ও তিশা বান্ধবী। একই স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে দুজন। রিশা খুব ভালো ছাত্রী, কিন্তু রিশার তুলনায় তিশা  কম মেধাবী। মাঝে মাঝে স্কুলে পড়া না পারলে ম্যাডাম তিশাকে বকা দেয়। যেটা দেখলে রিশার খুব মন খারাপ হয়। আজও তাই হয়েছে। ইংরেজি ম্যাডাম তিশাকে অনেক বকেছে। অনেকক্ষণ […]

ভূতের গল্প : ভূতের দল খেললো ক্রিকেট

গভীর রাত! চারিদিকে সুনসান নীরবতা। কিন্তু ভূতেদের রাজ্যে আজ ব্যাপক হৈ চৈ আর উৎসবের আমেজ! ভূতদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার জন্যই আজ এ উৎসব। জমিদার নারায়ণ চক্রবর্তীর প্রাসাদটার মাঝখানের বিশাল মাঠে পাশের বাগান থেকেই সারি বেঁধে আসতে শুরু করেছে ভূতের দল। ছোট-ভূত, বড় ভূত, মাঝারি ভূত, লম্বা ভূত, বেটে ভূত, বুড়ো ভূত- কোন ভূতই […]

সায়েন্স ফিকশন গল্প : এখন কিংবা…

ধ্রুব নীলের সায়েন্স ফিকশন গল্প : তৈয়ব আখন্দ ভুলোমনা। নিজেও জানেন বিষয়টা। অফিসের অর্ধেকটা পথ এসে তার মনে পড়লো তিনি মহাগুরুত্বপূর্ণ একটা ফাইল মেসে ফেলে এসেছেন। রোজ হেঁটে অফিসে যান। কারণ তার ডায়াবেটিস। রোগটার সঙ্গে ভুলে যাওয়ার একটা সম্পর্ক আছে। প্রায়ই ডায়াবেটিসের কথা বলে পার পেয়ে যান। আজ সেই উপায় নেই। ফাইল না নিয়ে গেলে […]

ধ্রুব নীলের সায়েন্স ফিকশন গল্প | একটি লম্বা সকাল

বড় কোনো ডিগ্রির ভার নেই। তবে সাংবাদিক হিসেবে এলাকায় আমার খ্যাতি অনেক। সম্পাদক মশাই তো বলেন আমার রান্নার হাত বেশ। কথাটা প্রশংসা হিসেবেই নিই। আজকাল খবরে এক আধটু মশলা ভালো করে কষিয়ে না দিলে চলে না।প্রায়ই নানান অনুষ্ঠানের নিমন্ত্রণ পাই। সব রক্ষা করা হয় না। তবে গতকাল চিঠিটা পাওয়ার পরপরই সিদ্ধান্ত নিই নিমন্ত্রণটা আমাকে রক্ষা […]

আধিভৌতিক রহস্য থ্রিলার গল্প: পোর্ট্রেট

ধ্রুব নীলের রহস্য গল্প১রাত সাড়ে দশটা। বছর দশেক হবে মেয়েটার বয়স। মায়াবি চোখ। কোঁকড়া চুল। চোখে ঘুম ঘুম ভাব। ঘুণে ধরা টেবিলের সামনে নড়বড়ে এক চেয়ারে বসে কারো জন্য অপেক্ষা করছে কারো জন্য। ছোট্ট ঘরটায় অল্প পাওয়ারের বাতির মিটিমিটি আলো তার ঘুমটা আরো বাড়িয়ে দিচ্ছে যেন। যে করেই হোক জেগে থাকতে হবে।অপেক্ষার পালা শেষ হলো […]

আধিভৌতিক গল্প : জাদুকরের প্রতিশোধ | ধ্রুব নীল

রাস্তায় জটলা দেখলেই বুক চিতিয়ে জায়গা করে নেন আলমগীর মিন্টু। লম্বায় ছফুট, শক্তসমর্থ, জিম করা পেটা শরীর। নিজের শারীরিক শক্তি দেখানোর জন্য ‘দেখি তো’ ‘সরে দাঁড়ান’ বলারও প্রয়োজন বোধ করেন না। লোকে তাকে দেখে এমনিতেই জায়গা করে দেয়। বয়স পঞ্চাশ পার হয়েছে। বেসরকারি কোম্পানির সেলসে আছেন। মুখে আয়েশি হাসি লেপ্টে থাকে সবসময়। দশাসই শরীরের কারণে […]