এমআরপি যুগের অবসান: ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট চালুর লক্ষ্য সরকারের

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শতভাগ ই-পাসপোর্ট সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে বিদেশের মিশনগুলোতে ৯৯ শতাংশ আবেদনই ই-পাসপোর্টের জন্য আসছে।