সেপ্টেম্বরেই দেশে আসছে আড়াই লাখ টন সার, রবি ও বোরো মৌসুমে সংকট এড়ানোর প্রস্তুতি
আসন্ন রবি ও বোরো মৌসুমের চাহিদা মেটাতে সেপ্টেম্বর মাসেই বিদেশ থেকে আড়াই লাখ টন সার দেশে পৌঁছাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সাময়িক অনিশ্চয়তা থাকলেও বর্তমানে বিকল্প উৎস থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।