নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রপ্তানি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে।