ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: মডার্না ও মার্কের এমআরএনএ টিকার অভাবনীয় সাফল্য

ক্যানসার চিকিৎসায় দীর্ঘদিনের ব্যর্থতার পর মডার্না ও মার্কের যৌথ উদ্যোগে তৈরি ব্যক্তিকেন্দ্রিক এমআরএনএ টিকা নতুন আশার সঞ্চার করেছে। শেষ ধাপের পরীক্ষায় মেলানোমা ক্যানসারের বিরুদ্ধে এই টিকাটি কার্যকর প্রমাণিত হয়েছে।