মাদারীপুরে ভালো ফলাফলের পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ দেবে অ্যালামনাই

মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ২০২৭ সালের দাখিল পরীক্ষায় ভালো ফলাফলকারীদের ফরম পূরণের দায়িত্ব নেবে সংগঠনটি।