নভেম্বরের নির্বাচনে জয়ী হলে আমেরিকানদের ৫ হাজার ডলার ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেওয়ার প্রতিশ্রুতি
আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা জয়ী হলে যুক্তরাষ্ট্রের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিশাল অঙ্কের অর্থায়নের উৎস নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।