গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের ওপর হামলা: মামলা ও প্রহরী বরখাস্ত

গাজীপুর সাফারি পার্কে বাসের সিটের ময়লা পরিষ্কার নিয়ে বাগবিতণ্ডার জেরে নারীসহ ৮ দর্শনার্থী আহত হয়েছেন। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত প্রহরীকে বরখাস্ত করা হয়েছে।