বেনজীর আহমেদের অবস্থান নিশ্চিত করতে ইন্টারপোলের সহায়তা চাইল বাংলাদেশ পুলিশ
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার পুলিশ সদর দপ্তরের এনসিবি থেকে এ বিষয়ে ই-মেইল পাঠানো হয়েছে।