Browsing tag

china

মেড ইন চায়না : ফুচিয়ান বিমানবাহী রণতরী

চীনের সমুদ্রসীমায় যখন ভোরের আলো প্রথম ছড়িয়ে পড়ে, তখন নীল জলরাশির ওপর জেগে উঠতে শুরু করে সুবিশাল এক ছায়া। ধীরে ধীরে পরিষ্কার হয় মহাকাব্যিক এক অস্তিত্ব। চীনের নবযুগের প্রতীক—ফুচিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার।সুবিশাল এই জাহাজ যেন এক চলমান দ্বীপ, যার বুক চিরে জেগে ওঠে উড়ে যাওয়ার দুর্দান্ত প্রত্যয়। পৃথিবীতে মাত্র দুটি দেশ তৈরি করতে পেরেছে এ ধরনের […]

চীনের থ্রিডি-প্রিন্টেড টার্বোজেট ইঞ্জিনের সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন

সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি ক্ষুদ্রাকৃতির একটি থ্রিডি-প্রিন্টেড টার্বোজেট ইঞ্জিনের প্রথম ফ্লাইট পরীক্ষা সফল হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে অ্যারো ইঞ্জিন কর্পোরেশন অব চায়না (এইসিসি)।পরীক্ষায় এই ইঞ্জিন একটি টার্গেট ড্রোনকে ৩০ মিনিট আকাশে উড়িয়েছে। ড্রোনটি ছয় হাজার মিটার উচ্চতায় পৌঁছায় এবং সর্বোচ্চ ‘মাক ০.৭৫’ গতিতে উড়ে। পুরো সময়েই ইঞ্জিন স্থির ও স্বাভাবিকভাবে কাজ করেছে।এর আগে, […]

পূর্ব হিমালয়ের ভূকম্পন রহস্য উন্মোচন করলেন চীনা গবেষকরা

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গবেষকরা পূর্ব হিমালয় অঞ্চলে ভূকম্পন কার্যকলাপের মূল প্রক্রিয়া উদ্ঘাটন করেছেন, যা এই পর্বতমালার ভূকম্পন ঝুঁকি ও সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। সম্প্রতি ন্যাশনাল সায়েন্স রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে এ গবেষণার বিস্তারিত।হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে। এর মধ্যাঞ্চলের ভূমিকম্প সৃষ্টির কারণ সম্পর্কে বিজ্ঞানীরা তুলনামূলকভাবে পরিষ্কার ধারণা […]

পেরোভস্কাইট সৌর প্রযুক্তিতে চীনা গবেষকদের যুগান্তকারী সাফল্য

নভেম্বর ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের একদল গবেষক পেরোভস্কাইট সৌর সেল প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন, যা এর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার পথ খুলে দিয়েছে।চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব সেমিকন্ডাক্টরসের গবেষক দল নতুন একটি প্রোটোটাইপ তৈরি করেছে, যার আলোক-রূপান্তর দক্ষতা ২৭.২ শতাংশ। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মান। পাশাপাশি এর স্থায়িত্বও বেড়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক […]

চীনা কোম্পানির জন্য ন্যায্য ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান বেইজিংয়ের

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছে চীন।মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, চীনের কোম্পানিগুলো ইউরোপে আইন মেনে ব্যবসা পরিচালনা করছে, স্থানীয় জনগণকে মানসম্পন্ন পণ্য ও সেবা সরবরাহ করছে। পাশাপাশি ইউরোপের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে […]

বেইজিংয়ে শুরু হলো সি চিনপিং চিন্তাধারার আন্তর্জাতিক গবেষণা ফোরাম

নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হলো ‘নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রবিষয়ক সি চিনপিং চিন্তাধারার আন্তর্জাতিক গবেষণা ফোরাম ২০২৫।’বুধবার বেইজিংয়ে চায়নিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেয়ের আয়োজনে দুই দিনব্যাপী এই ফোরামের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘শতাব্দীতে অভূতপূর্ব পরিবর্তন এবং চীনের শাসনব্যবস্থা।’ফোরামটিতে বিশ্বের ৩৫টি দেশ ও অঞ্চলের প্রায় ২০০ জন গবেষক ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। […]

২০তম চীন-ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তত্ত্ব সেমিনারে সি চিন পিংয়ের অভিনন্দন

习近平向第二十次中越两党理论研讨会致贺信নভেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) ২০তম চীন-ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি তত্ত্ব সেমিনার আয়োজনের জন্য একটি অভিনন্দন বাণী পাঠিয়েছেন।অভিনন্দন বাণীতে সি চিন পিং বলেন, চীন ও ভিয়েতনাম হলো ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো কমরেড এবং ভালো অংশীদার। চীনের কমিউনিস্ট পার্টি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি— উভয় দলই মার্কসবাদকে সমর্থন ও বিকশিত করে, সমাজতান্ত্রিক পথে […]

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় চীনা কোম্পানিগুলোর অধিভুক্তদের বিধি স্থগিত করার বিষয়ে চীনের মন্তব্য

অক্টোবর ১২: মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণে অধিভুক্তদের বিধি স্থগিত করেছে দেশটির সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষ। এটি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কুয়ালালামপুর বাণিজ্য সংলাপে উপনীত ঐকমত্য বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক বছরের স্থগিতাদেশের পরেও উভয়পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, রপ্তানি নিয়ন্ত্রণে মার্কিন অধিভুক্তদের বিধি স্থগিত করার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ […]

চীনে স্বাস্থ্য বৈষম্য কমাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

চীনে এখন চিকিৎসা পরামর্শ পাওয়া সহজ হয়েছে। স্মার্টফোনে একটি অ্যাপ খুলে কয়েকটি প্রশ্নের জবাব দিলেই দেশের শীর্ষ চিকিৎসকদের অভিজ্ঞতা অনুযায়ী প্রাথমিক রোগ নির্ণয় জানিয়ে দেয় এআই।সেবাটি দিচ্ছে ‘একিউ’ নামের একটি অ্যাপ। সম্প্রতি চেচিয়াং প্রদেশের উচেন শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে প্রদর্শিত হয় এর বিস্তারিত।চীনে দীর্ঘদিন স্বাস্থ্যসেবা কেন্দ্রীকরণ ছিল বড় চ্যালেঞ্জ। এ ব্যবধান কমাতে চীন সরকার […]

হুনানে মরিচের নতুন জাত, মিলছে চারগুণ ফলন

চীনের হুনান প্রদেশের শাওতোং এলাকায় মরিচের একটি নতুন জাত সফলভাবে উৎপাদন করা হয়েছে। বড় আকারের এই জাতের উদ্ভাবন মরিচ চাষে বড় পরিবর্তন আনতে পারে। এতে কৃষকের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।২৫ বছর আগে হুনান কৃষি বিজ্ঞান একাডেমির সবজি গবেষণা ইনস্টিটিউটের গবেষক লি পেই একটি দল নিয়ে এই বিশেষ জাতের উন্নয়ন শুরু করেন।দীর্ঘ গবেষণায় তারা […]

চীনের মহাকাশজয়ের গর্বের প্রতীক থিয়ানওয়েন-১

মানুষ যুগের পর যুগ আকাশে তাকিয়েছে প্রশ্ন নিয়ে। রাতের আঁধারে ছড়িয়ে থাকা অনুচ্চারিত নক্ষত্রলিপি যেন প্রশ্নের পর প্রশ্ন রেখে যায় মানুষের মনে। ‘কী আছে ওখানে?’ ‘পৃথিবীর বাইরে কি আছে আর কোনো জীবনের আলো?’ এই অনন্ত প্রশ্নকে চীনারা দিয়েছেন এক কাব্যিক নাম—থিয়ানওয়েন, যার অর্থ হলো মহাকাশকে প্রশ্ন। আর চীনা কবি ছু ইয়ুয়ানের প্রাচীন কবিতা থেকে নেওয়া […]

চীনা তরুণদের আবিষ্কার: পরিবেশবান্ধব শৌচাগার ও স্কোলিওডিটেক্ট

চীনের তরুণ উদ্ভাবকেরা শুধু প্রযুক্তি নয়—হৃদয় আর মানবিকতার মিশেলে গড়ে তুলছেন আনকোরা এক ভবিষ্যৎ।প্রথমেই আসা যাক চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একদল তরুণের তৈরি ‍উদ্ভাবনী এক শৌচাগারের প্রসঙ্গে। যার নাম পিউরেকো। সাশ্রয়ী  এই টয়লেটটি অতিশীতল ও খরাপ্রবণ অঞ্চলের জন্য বিশেষভাবে তৈরি করা—এমনকি যেখানে ড্রেনেজ ব্যবস্থারও দরকার নেই, সেখানেও ব্যবহার করা যাবে পিউরেকো।এর বড় বৈশিষ্ট্যটি হলো এতে ফ্ল্যাশ […]

চীনের তাকলামাকানে সবুজের জয়

একসময় যাকে বলা হতো ‘মৃত্যুর সাগর’, চীনের সেই সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সুবিশাল তাকলামাকান মরুভূমি আজ জেগে উঠেছে নতুন প্রাণে। বহু বছরের নিরলস পরিশ্রমের পর, হাজার হাজার কিলোমিটারজুড়ে বালু রোধের এক দীর্ঘ বাঁধ নির্মাণ সম্পন্ন হয়েছে—যা মরুভূমিকে ঘিরে তৈরি করেছে এক সবুজ প্রাচীর।তারিম অববাহিকার কেন্দ্রে থাকা তাকলামাকান চীনের সবচেয়ে বড় মরুভূমি। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম […]

নিউট্রিনো শনাক্ত করবে চীনের বিস্ময় চুনো নিউট্রিনো ডিটেক্টর

নাম তার চুনো। পুরো নাম চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটরি। সম্প্রতি চালু হওয়া চীনের অতিকায় এ গবেষণাগারটি মূলত একটি ডিটেক্টর। যার কাজ হলো সূক্ষ্মতম কণা নিউট্রিনো শনাক্ত করা। আর বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এ নিউট্রিনো ডিটেক্টরটি পুরোপুরি মেড ইন চায়না।আমরা শক্তিশালী টেলিস্কোপে যে মহাবিশ্ব দেখতে পাই, তা মূলত আসল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ। এর বাইরেও […]

গভীর সমুদ্রে অভিযান চালাবে চীনের এআই জেলিফিশ রোবট

চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরের নর্থওয়েস্টার্ন পলিটেকনিকে ইউনিভার্সিটির একদল গবেষক এমন এক জেলিফিশ-নকশার রোবট তৈরি করেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে এবং গভীর সমুদ্র অন্বেষণে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাইক্রো ও ন্যানো সিস্টেমস ফর অ্যারোস্পেস ল্যাবরেটরিতে তৈরি ‘আন্ডারওয়াটার ফ্যান্টম’ নামের বায়ো-মিমেটিক ঘরানার রোবটটির প্রস্থ ১২০ মিলিমিটার এবং ওজন ৫৬ গ্রাম। স্বচ্ছ দেহ […]