Browsing tag

china

চীনে মরুর লবণাক্ত জমিতে ফলছে অর্থকরী ফল

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাকলামাকন মরুভূমির প্রান্ত আগে ছিল অনুর্বর লবণাক্ত জমি। সেখানেই এখন ফলছে বেশ দামি ফল। আধুনিক পানি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তির ব্যবহারে এসেছে এই পরিবর্তন।চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পাজিওয়াত কাউন্টিতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি ও লবণ-সহনশীল ফসলের মাধ্যমে চাষাবাদে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এখানকার কৃষকরা এখন ‘মরুর টমেটো’ এবং […]

মাছির ডিম পাড়ার রহস্য উন্মোচন করলেন চীনা গবেষকরা

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাউথওয়েস্ট ইউনিভার্সিটির গবেষকরা অরিয়েন্টাল ফ্রুট ফ্লাইয়ের ডিম পাড়ার কিছু আচরণ নিয়ে এক সফল গবেষণা করেছেন। এ আবিষ্কারের ফলে আমের মারাত্মক ক্ষতি করা মাছিটিকে প্রতিরোধে আরও কার্যকর কীটনাশক কৌশল তৈরির পথ খুলতে পারে।পোকাটি সাধারণত আম যখন পাকা শুরু করে তখনই ফলের ভেতরে ডিম পাড়ে। এতে ফল আগেভাগেই ঝরে পড়ে এবং […]

শান্তি সবার উর্ধ্বে: বৈশ্বিক যুদ্ধবিরোধী আন্দোলন ও জীবনের মূল্য

ইউ কুয়াং ইউয়ে আনন্দীসম্প্রতি বিশ্বের দৃষ্টি আবারও মধ্যপ্রাচ্যের দিকে নিবদ্ধ হয়েছে। ওয়াশিংটন থেকে লন্ডন, তেল আবিব থেকে সিডনি—যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল, ইতালি, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এই বহু-দেশীয় যুদ্ধবিরোধী স্রোত একটি মৌলিক সত্যকে প্রতিফলিত করে: জনগণের শান্তিপূর্ণ জীবন প্রয়োজন, জাতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও উন্নয়ন প্রয়োজন। […]

চীনে বাড়ছে কফির বাজার, আশা দেখছে ব্রাজিলের সরবরাহকারীরা

ফয়সল আবদুল্লাহচীনা তরুণ প্রজন্ম এখন উন্নতমানের কফি পানে আগ্রহী। তাদের কথা ভেবে দেশটিতে বড় হচ্ছে কফির বাজার। এবার সেই বাজারে নিজেদের আসন আরও শক্ত করতে চায় ব্রাজিলের কফি উৎপাদকরা। চীনের কথা ভেবে ব্রাজিলের খামারে চাষ হচ্ছে নতুন জাতের কফি। চীনের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাণিজ্যিক যোগাযোগও সহজ হচ্ছে।গত বছর ব্রাজিলের কফির ফসল সংগ্রহ ছিল বেশ সফল। […]

বহুজাতিক কোম্পানির জন্য নতুন সুযোগ ‘শপিং ইন চায়না’

ফয়সল আবদুল্লাহবিদেশি বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে ‘শপিং ইন চায়না’ উদ্যোগ। অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি এবং ভোক্তাবাজার আরও উন্মুক্ত করার প্রচেষ্টা জোরদার করছে চীন সরকার। সেই প্রচেষ্টায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মত দিয়েছেন বাজার বিশ্লেষকরা।‘শপিং ইন চায়না’ উদ্যোগটি প্রথম চালু হয় গতবছরের এপ্রিলে। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক মানসম্পন্ন ভোক্তা পরিবেশ তৈরি […]

গুরুতর রোগের চিকিৎসায় নতুন থেরাপি উদ্ভাবন চীনা গবেষকদের

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনা গবেষকরা একটি নতুন ও কার্যকর মাইটোকন্ড্রিয়া ক্যাপসুল ট্রান্সপ্লান্টেশন থেরাপি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে প্রথমবারের মতো সুস্থ মাইটোকন্ড্রিয়া নিরাপদ ও দক্ষভাবে কোষ ও টিস্যুর মধ্যে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। পারকিনসনসহ বিভিন্ন গুরুতর রোগের উপসর্গ কমাতে উল্লেখযোগ্য সম্ভাবনা দেখাচ্ছে এই পদ্ধতি। বুধবার গবেষণাটির বিস্তারিত আন্তর্জাতিক জার্নাল সেল-এ প্রকাশিত হয়েছে।মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরে […]

হৃদরোগ চিকিৎসায় চৌম্বকীয় তরল ব্যবহার করলেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: হৃদরোগ চিকিৎসায় এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকরা। এতে চৌম্বকীয় তরল (ম্যাগনেটোফ্লুইড) ব্যবহার করে হৃৎপিণ্ডের বাম অলিন্দের একটি অংশ বন্ধ করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিকে তারা একটি তরলভিত্তিক সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন, যা প্রচলিত কঠিন ডিভাইস-নির্ভর প্রযুক্তির চেয়ে এক ধাপ এগিয়ে।গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে। এতে নেতৃত্ব […]

গ্রামে-গ্রামে সংযোগ: চীনা উন্নয়নের নীরব সূত্র

ইউ কুয়াং ইউয়ে আনন্দীচীনের রাজধানী বেইজিংয়ে চলছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক রাজনৈতিক আয়োজন—‘দুই অধিবেশন’। এই সময়ে একটি প্রশ্ন বারবার উচ্চারিত হয়: কীভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে চীন? উত্তর খুঁজতে বিশাল অট্টালিকা বা দ্রুতগতির ট্রেনের দিকে তাকালেই হবে না—দৃষ্টি নামাতে হবে মাটির কাছাকাছি, গ্রামবাংলার ভেতরে, যেখানে নিঃশব্দে লেখা হয়েছে এক অনন্য উন্নয়নের কাহিনি।চীনের পরতে পরতে পাওয়া […]

চীনের গাড়ি রপ্তানি বেড়েছে ৪৮ শতাংশ

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের গাড়ি রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই দুই মাসে মোট ১৩ লাখ ৫২ হাজার ইউনিট গাড়ি রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি।শুধু ফেব্রুয়ারিতেই রপ্তানি হয়েছে ৬ লাখ ৭২ হাজার ইউনিট গাড়ি, যা বছরওয়ারি হিসেবে ৫২.৪ শতাংশ বেশি। বুধবার এ তথ্য প্রকাশ করেছে চীনের অটোমোবাইল […]

টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য চীনা বিজ্ঞানীদের

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: টাইপ-১ ডায়াবেটিসে চীনা গবেষকরা যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। তারা এন্ডোডার্ম স্টেম সেল থেকে উদ্ভূত আইলেট সদৃশ টিস্যু (ই-আইলেট) ব্যবহার করে ডায়াবেটিস রোগীদের প্যানক্রিয়াটিক ফাংশন পুনঃস্থাপন করেছেন, যা বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জন্য ডায়বেটিসের নতুন চিকিৎসার পথ খুলতে পারে।শাংহাই ভিত্তিক একটি গবেষণা দলের এই উদ্যোগে তিনজন টাইপ-১ ডায়াবেটিস রোগীকে ই-আইলেট থেরাপি […]

শূন্য দূষণের প্রাকৃতিক আগাছানাশক আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা এমন একটি নতুন মাইক্রোবিয়াল আগাছানাশক আবিষ্কার করেছেন, যা পরিবেশ দূষণ ছাড়াই আগাছা নিয়ন্ত্রণ করতে পারে এবং একই সঙ্গে ফসলের বৃদ্ধিতেও সহায়তা করে। এটি প্রচলিত রাসায়নিক আগাছানাশকের বিকল্প হতে পারে বলে মনে করছেন গবেষকরা।এই গবেষণার নেতৃত্ব দেন ছিংতাও এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষক সুন চুয়ান। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী […]

ডলারের বিপরীতে ইউয়ানের মান বেড়েছে

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের মান বেড়েছে। বুধবার ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৫২ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৮৯০৯-এ।এই তথ্য জানিয়েছে চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেম।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন ইউয়ানের বিনিময় হার কেন্দ্রীয় হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত বাড়তে বা কমতে পারে।ফয়সল/নাহারসিএমজি

চিনিকে ‘না’ বলছে চীনা তরুণরা

ফয়সল আবদুল্লাহচীনে তরুণরা এখন কম চিনিযুক্ত খাবারে ঝুঁকছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ত্বকের যত্ন এবং বার্ধক্যের গতি কমানোর লক্ষ্যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছে তারা।চেচিয়াং প্রদেশের হাংচৌর ৩০ বছর বয়সী ফ্রিল্যান্সার চাং হুছুয়ান জানান, অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর—এমন তথ্য জানার পর তিনি আট বছর ধরে চিনি কমাতে শুরু করেন। মাঝে মাঝে রক্তে শর্করার ওঠানামা বুঝতে ‘কন্টিনিউয়াস গ্লুকোজ […]

আইইএ: প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়বে সদস্য দেশগুলো

মার্চ ১৭: আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেছেন, আইইএ’র সদস্য দেশগুলো তেলের মজুত ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছালেও, ‘প্রয়োজনে’ আরও মজুত ব্যবহার করা আবশ্যক হতে পারে। গতকাল (সোমবার) তিনি এই মন্তব্য করেন।এক ভিডিও বিবৃতিতে বিরোল জানান, বর্তমানে সরকারি এবং বাধ্যতামূলক শিল্প মজুতে ১.৪ বিলিয়ন (১৪০ কোটি) ব্যারেলের বেশি তেল রয়েছে। এই দফার […]

শাংহাইয়ে তৈরি ব্রেন–মেশিন ডিভাইসের বাজার অনুমোদন

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শাংহাইয়ে তৈরি হাতের নড়াচড়া পুনরুদ্ধারে সহায়ক একটি ইমপ্লান্টযোগ্য ব্রেন–মেশিন ইন্টারফেস ডিভাইস বাজার অনুমোদন পেয়েছে। এটি বিশ্বের প্রথম ইনভেসিভ বিএমআই চিকিৎসা ডিভাইস, যা বাণিজ্যিক ব্যবহারের অনুমতি পেল।নিউরাকল টেকনোলজির তৈরি যন্ত্রটি প্রথমবারের মতো কোনো রোগীর ওপর ব্যবহার করা হতে পারে।চীনের জাতীয় ওষুধ প্রশাসন শুক্রবার এ পণ্যের জন্য নিবন্ধন সনদ দিয়েছে। সংস্থাটি […]