চতুর্দশ সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে সি চিন পিং
মার্চ ১১: চীনের চতুর্দশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশন, আজ (বুধবার), বেইজিংয়ে শেষ হয়। সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় দেশের প্রেসিডেন্ট সি চিন পিং উপস্থিত ছিলেন।অধিবেশনে ওয়াং হু নিং বলেন, এবারের বার্ষিক সম্মেলনে প্রতিনিধিরা সরকারি কর্ম-প্রতিবেদন, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা, এবং অন্যান্য প্রতিবেদন গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন। […]