চীনে বাড়ছে কফির বাজার, আশা দেখছে ব্রাজিলের সরবরাহকারীরা

ফয়সল আবদুল্লাহচীনা তরুণ প্রজন্ম এখন উন্নতমানের কফি পানে আগ্রহী। তাদের কথা ভেবে দেশটিতে বড় হচ্ছে কফির বাজার। এবার সেই বাজারে নিজেদের আসন আরও শক্ত করতে চায় ব্রাজিলের কফি উৎপাদকরা। চীনের কথা ভেবে ব্রাজিলের খামারে চাষ হচ্ছে নতুন জাতের কফি। চীনের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাণিজ্যিক যোগাযোগও সহজ হচ্ছে।গত বছর ব্রাজিলের কফির ফসল সংগ্রহ ছিল বেশ সফল। […]