চীনে সম্পূর্ণ প্রতিস্থাপনযোগ্য মস্তিষ্ক-কম্পিউটার সংযোগের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু

ফয়সল আবদুল্লাহ: চীন সোমবার আনুষ্ঠানিকভাবে পুরোপুরি প্রতিস্থাপনযোগ্য মস্তিষ্ক–কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) সিস্টেমের ক্লিনিক্যাল পরীক্ষা চালু করেছে।

মেরুদণ্ডে আঘাতজনিত কারণে চার অঙ্গের পক্ষাঘাত এখনও স্নায়ুবিজ্ঞানে সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি, যেখানে প্রচলিত পুনর্বাসন পদ্ধতিতে রোগীর মোটর ফাংশন সেরে যাওয়ার হার সীমিত।

অস্ত্রোপচারের ধরনের ওপর ভিত্তি করে প্রচলিত বিসিআই প্রযুক্তি সাধারণত তিন ধরনের হয়—নন-ইনভেসিভ, সেমি-ইনভেসিভ এবং সম্পূর্ণ ইনভেসিভ। নতুন ট্রায়ালে ব্যবহৃত সম্পূর্ণ প্রতিস্থাপনযোগ্য বিসিআই প্রযুক্তি সরাসরি মস্তিষ্কের নিউরনের সঙ্গে ইলেকট্রোড সংযুক্ত করতে পারে, যার ফলে মস্তিষ্ক থেকে পাওয়া স্নায়বিক সংকেতের মান উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

গবেষকদের মতে, উন্নতমানের সংকেত মস্তিষ্কের নড়াচড়া করার ইচ্ছাগুলো আরও সঠিকভাবে শনাক্ত করবে এবং ভবিষ্যতে উন্নত নিউরাল রিহ্যাবিলিটেশন থেরাপির ভিত্তি তৈরি করবে।

পরীক্ষার প্রাথমিক ধাপে উচ্চ সার্ভাইক্যাল স্পাইনাল কর্ড ইনজুরির কারণে অঙ্গের কার্যক্ষমতা হারানো রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ধাপে ৩২ জন রোগী অংশ নিচ্ছেন।

সিএমজি

china