সিএমজি বাংলা
এপ্রিল ২৩: ‘গ্লোবাল শেয়ার্ড ডেভেলপমেন্ট অ্যাকশন ফোরাম’-এর তৃতীয় উচ্চ স্তরের সম্মেলন গতকাল বুধবার বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। ১৪০টিরও বেশি দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার ৬০০ জনেরও বেশি প্রতিনিধি অনলাইন ও অফলাইনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করেন। চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ছেন তুং শিয়াও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন এবং ভাষণ দেন।
ছেন তুং শিয়াও বলেন, ফোরামের প্রথম সম্মেলন আয়োজনের পর থেকে চীন সংশ্লিষ্ট উন্নয়নশীল অংশীদারদের সাথে সম্মেলনে অর্জিত ঐকমত্য বাস্তবয়ন করতে চেষ্টা চালিয়ে আসছে। এ পর্যন্ত ১৮০টিরও বেশি প্রকল্পের মধ্যে ৯০% বাস্তবায়িত হয়েছে। বাকিগুলো সময় মত পর্যায়ক্রমে সামনে এগিয়ে যাচ্ছে। বাস্তব সহযোগিতা আরো গভীরে উন্নয়ন হচ্ছে, ৫০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা ব্যবস্থা আরো সম্পূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ উত্থাপনের পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তৃতীয় উচ্চ-পর্যায়ের সম্মেলনটি আগের ও পরের সম্মেলনে অর্জিত ঐকমত্যগুলোকে সংযুক্ত করে অর্থবাহী একটি সম্মেলন হয়েছে। জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়নে এজেন্ডা বাস্তবায়নের শেষ পর্যায়ে এসেছে। সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ‘গ্লোবাল সাউথ আধুনিকায়নে ডিজিটল ক্ষমতায়ন’, ‘উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু সহনশীলতা উন্নীত করা’ এবং ‘টেকসই উন্নয়নের অর্থসংগ্রহ’ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে। সব পক্ষ একমত হয়েছে যে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথের উন্নয়ন বেগবান করা উচিত, শিল্পের সবুজ ও নিম্ন কার্বন রুপান্তরে বিভিন্ন দেশের সাধারণ ও অভিন্ন দায়িত্ব পালন করা উচিত এবং একটি ন্যায়সঙ্গত, উন্মুক্ত, কার্যকর ও স্থিতিশীল অর্থসংগ্রহ ব্যবস্থা গঠন করা উচিত।
সম্মেলনে ‘অভিন্ন ভবিষ্যত সৃষ্টি কার্যক্রমের ফলাফল তালিকা’ প্রকাশিত হয়েছে। তালিকাটি ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’-এর ৮টি প্রধান ক্ষেত্রে ৫০টি বাস্তব ঐকমত্য কেন্দ্র করে, মঞ্চ স্থাপন, সম্পদ সমাবেশ, কর্মমুখী কার্যক্রম ত্বরান্বিত করার মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নে সহায়তা করে।
全球共享发展行动论坛第三届高级别会议圆满落幕
2026年4月22日,全球共享发展行动论坛第三届高级别会议在北京落下帷幕,140多个国家、国际及地区组织、专门机构600余名代表线上线下参会。国家国际发展合作署署长陈晓东出席并致闭幕辞。
陈晓东表示,自首届会议举办以来,中方会同各发展伙伴加快推进落实前两届会议成果,180余项成果任务中超九成已落实完毕,剩余成果取得阶段性成果并长期推进。务实合作项目走深走实,50余份多双边合作协议顺利签署,全球发展合作机制持续完善。
陈晓东表示,本届会议恰逢全球发展倡议提出5周年,联合国2030年可持续发展议程收官冲刺,承上启下,意义深远。与会各方围绕数字赋能全球南方现代化、提升发展中国家气候韧性、可持续发展筹资等议题深入交流、凝聚共识,一致同意以数字技术助力全球南方发展,坚持共同但有区别的责任推动绿色低碳转型,创新融资模式构建公正、开放、高效、稳健的发展融资体系。
本届会议发布《共创未来行动计划成果清单》,围绕全球发展倡议八大领域推出50项务实成果,搭建平台、汇聚资源、加速行动、推进项目,助力全球发展繁荣。
北京市海淀区委副书记岳立,中国气象局副局长张祖强和亚投行首席伙伴合作官兼行业、主题、金融解决方案局局长金宪分别代表三个分论坛主办方汇报分论坛成果。