বছরে ১০ হাজার মানবাকৃতি রোবট তৈরি করবে চীন

মার্চ ৩০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রথমবারের মতো চালু হয়েছে স্বয়ংক্রিয় মানবাকৃতির রোবট তৈরির একটি অত্যাধুনিক কারখানা। এটি অবস্থিত দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান শহরে। এই কারখানায় বছরে প্রায় ১০ হাজার রোবট তৈরি করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬–২০৩০)-এর অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে।

এই কারখানায় ২৪টি নিখুঁত ডিজিটাল ধাপ অনুসরণ করে রোবট তৈরি করা হয়। গড়ে প্রতি ৩০ মিনিটে একটি করে রোবট তৈরি হচ্ছে এখানে, যা প্রথাগত পদ্ধতির চেয়ে অন্তত ৫০ শতাংশ বেশি দ্রুত।

প্রতিটি রোবট তৈরির পর তার স্থায়িত্ব এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে মোট ৭৭টি ধাপে নিরাপত্তা পরীক্ষা চালানো হয়। যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ রোবটটি ঠিকঠাক কাজ করছে কি না, তা কঠোরভাবে যাচাই করা হয়।

এই কারখানার আরেকটি বড় সুবিধা হলো, একই লাইনে বিভিন্ন ধরনের রোবট একসাথে তৈরি করা যায়। ফলে উৎপাদন আরও সহজ ও দ্রুত হয়।

নাহার/জেনিফার

সিএমজি

chinatech news