বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের সফল পরীক্ষা

মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের পরীক্ষা সম্পন্ন করলো চীন।

এই নতুন ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে তাপীয় দক্ষতা ৫০ শতাংশের বেশি অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জি১১৫’ ইস্পাতের সফল ব্যবহার। উচ্চ তাপমাত্রায় টেকসই এই নতুন প্রজন্মের ধাতব উপাদানটি ওয়েল্ডিং বা জোড়া দেওয়ার জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় পরিসরে এর ব্যবহারের পথ প্রশস্ত করেছে চীন।

মঙ্গলবারের এই সফল পরীক্ষার মাধ্যমে পুরো ইউনিটটি নির্ধারিত সময়ে গ্রিডে যুক্ত হওয়ার পথ সুগম হলো।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

chinachina technology