Browsing monthly archive

April 2026

নাইজেরিয়ার বাজারে বিমান হামলায় ২০০ নিহতের শঙ্কা

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি সাপ্তাহিক গ্রাম্য বাজারে বিমলা হামলায় অন্তত ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় বোর্ন এবং জবি রাজ্য সীমান্ত এলাকায় এ হামলা চালায় নাইজেরিয়ার সামরিক বাহিনী। দেশটির স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের সিজিটিএন।প্রতিবেদনে জানা গেছে, সপ্তাহিক এ বাজারে বোমা হামলায় হতাহতের বেশিভাগই ব্যবসায়ী এবং ক্রেতা বলে ধারণা করা হচ্ছে। তবে, […]

চীনের স্যাটেলাইটে ধরা পড়ল বিশ্বের বৃহত্তম হিমশৈলের শেষ অধ্যায়

বিশ্বের একসময়ের সবচেয়ে বড় হিমশৈল এ২৩এ-এর ভেঙে যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া নথিবদ্ধ করেছে চীনের আবহাওয়া স্যাটেলাইট। এমনটা জানিয়েছে চীনের আবহাওয়া প্রশাসন।স্যাটেলাইটের তথ্য অনুযায়ী, হিমশৈলটির সবচেয়ে বড় অবশিষ্ট অংশ এখন মাত্র ১১ কিলোমিটার লম্বা এবং এর আয়তন কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ২ বর্গকিলোমিটারে। ফলে এটাকে এখন আর হিমশৈল হিসেবে গণ্য করা যাবে না।চীনের ফংইয়ুন আবহাওয়া স্যাটেলাইট বহর […]

রোবটের ফুটবল লড়াই: বেইজিংয়ে শুরু হলো মাধ্যমিক শিক্ষার্থীদের প্রথম হিউম্যানয়েড রোবট টুর্নামেন্ট

দেখা যাচ্ছে ফুটবল মাঠে বল নিয়ে ড্রিবলিং, পাসিং আর নিখুঁত শট। তবে খেলোয়াড়েরা রক্ত-মাংসের মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হিউম্যানয়েড রোবট। শনিবার বেইজিংয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে প্রথম হিউম্যানয়েড রোবট ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত জ্ঞান বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।শনিবার সকালে একটি প্রদর্শনী ম্যাচের […]

ধানের সুরক্ষায় নতুন জিন আবিষ্কার চীনে

ধানের মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম নতুন একটি জিন আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।গবেষণায় বলা হয়েছে, নতুন আবিষ্কৃত জিনটি ধানকে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ থেকে রক্ষা করতে পারে। এই রোগ ধানের পাতার আলোকসংশ্লেষণ প্রক্রিয়া নষ্ট করে দেয়, ফলে ধানের শিষ শুকিয়ে যায় এবং ফসল নষ্ট হয়।গবেষণায় […]

সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা

মধ্য চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সরাসরি যোগাযোগে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। রোববার উহান থেকে জাকার্তার উদ্দেশ্যে প্রথম যাত্রীবাহী বিমান উড্ডয়নের মাধ্যমে এই সরাসরি রুটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে ‘ফ্লাইট এমএফ ৮৬৮৩’ জাকার্তার […]

বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা ব্যাহত করা মার্কিন পদক্ষেপের নিন্দা জানাল চীন

 এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: দ্বিপাক্ষিক স্বাভাবিক বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা ব্যাহত করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ মন্তব্য করেন।শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল তার নিজস্ব উদ্ভাবনী সক্ষমতাকেই বাধাগ্রস্ত করবে।তিনি উল্লেখ করেন, চীন বিষয়ক মার্কিন প্রতিনিধি পরিষদের […]

ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুদান দিয়েছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার

এপ্রিল ১১, সিএমজি বাংলা: বাংলাদেশের রাজধানী ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের স্কুল শিক্ষার্থীদের মাঝে পোশাক, জুতাসহ আর্থিক অনুদান প্রদান করেছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিনিধি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরসহ আরও অনেকে।সকালে মন্দিরে আগত আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার ও এর সদস্য চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের […]

এফডিআই আস্থা সূচকে এগিয়েছে চীন

বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আস্থা সূচকে চীনের অবস্থান আরও উন্নত হয়েছে। ২০২৬ সালের সূচকে চীন দুই ধাপ এগিয়ে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে।এই সূচক প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরামর্শ প্রতিষ্ঠান কিয়ারনি। প্রতিষ্ঠানটি প্রতি বছর এই সূচক প্রকাশ করে, যেখানে বিনিয়োগকারীদের প্রত্যাশা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের এফডিআই সম্ভাবনা মূল্যায়ন করা হয়।গ্রেটার চায়না অঞ্চলের কিয়ার্নির […]

চীনের আবিষ্কার চেইন পাম্প

ইতিহাসের পাতা ওল্টালে দেখা যাবে, যেখানেই ছিল স্বাদু পানি, সেখানেই গড়ে উঠেছিল সভ্যতা। নদী, খাল আর ঝরনাই ছিল প্রাচীন সভ্যতার ভিত্তি। কিন্তু শুধু পানির অস্তিত্ব থাকাই যথেষ্ট ছিল না। পানিটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার প্রযুক্তিও ছিল সমান গুরুত্বপূর্ণ। ইতিহাসের এক পর্যায়ে মানুষ বুঝতে শুরু করল, নদী বা খাল থেকে উঁচু জমিতে পানি তুলতে পারলেই কৃষিতে […]

প্রায়শ্চিত্ত : গল্প

টি এইচ মাহিরগাড়ির জন্য দাঁড়িয়ে আছি।খুব তাড়া আছে। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হলাম। একটা জরুরী মিটিং আছে।বাসা থেকে প্রথমে সি‌এনজি নিয়ে যেতে হবে কদমপুর। তারপর টেম্পুতে করে যাবো সিকদারহাট। সিকদারহাটে জরুরি প্রেস মিটিং। সকাল দশটায় ফোন দিয়ে জানালো হাসান ভাই।না জানি কিসের মিটিং। ভাবতে ভাবতে পকেটে হাত দিয়ে দেখি আসার সময় পকেটে শুধু একটা […]

মং ও রঙিন পাখি

নীহার মোশারফপাহাড়ের পাদদেশে সারে সারে ঘর। বাঁশ দিয়ে তৈরি। কী সুন্দর কারুকাজ! ঘরের সামনে উঠোন। উঠোনের পাশে ছোট্ট একটি বাগান। বাগানে কত রঙের ফুল। অন্যপাশে নলখাগড়ার বন। অপরূপ ঝরনাধারা। ঝরনার পানি দেখতে স্বচ্ছ। পানিতে ছোট ছোট পাথর। পাহাড়িরা সেই পানিতে গোসল করে। কেউ কেউ ঘরের কাজে নিয়ে যায় পানি। বাগানে অনেক পাখি। প্রজাপতি। ঘর থেকে […]

ডিম নিয়ে এলাহিকাণ্ড

 মোঃ আশতাব হোসেন ঝুমুর মিয়া অনেকটাই অলস, তার মধ্যে সবেমাত্র  বিয়ে করে নতুন বধূ ঘরে এনেছে । বউকেও তেমন কিছু দিতে পারে না। যা দরকার ঝুমুর মিয়ার বাবাই কিনে দেয় বউকে। সবারই একান্ত ব্যক্তিগত কিছুর দরকার হয়।  বউরাও স্বামীর কাছে কিছু আশা করে।  কিন্তু ঝুমুর মিয়ার কিছু দেওয়ার সাধ্য নেই। বাবার ঘাড়ে খায় এটাইতো বেশী। এসব […]

মায়ের গল্প: অভাগিনী

কবির কাঞ্চনজীবনের ঘানি টানতে টানতে হাঁপিয়ে ওঠা মানুষদের অন্যতম বিল্লুরাণী। একমাত্র ছেলে দীলিপের মুখে ”বাবা’ শব্দটা ফোটবার আগেই তিনি স্বামীকে হারালেন।স্বামী হরিপদ ছিলেন একজন প্রান্তিক জেলে। মহাজনের নৌকায় বছরব্যাপী কর্মচারী ছিলেন। সংসার খরচ মেটানোর জন্য আগে আগে মহাজনের কাছ থেকে দাদন নিতেন বলে অনেকটা গৃহপালিত কর্মচারীর মতো আচরণ করা হতো তার সাথে। সেবার একটানা আকাশের […]

কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর

ফয়সল আবদুল্লাহপৃথিবীর আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সুপারভলকানো, যার একটি অগ্ন্যুৎপাতেই বেরিয়ে আসতে পারে এক হাজার ঘনকিলোমিটারেরও বেশি আগ্নেয় পদার্থ। অনায়াসে চাপা পড়তে পারে আধুনিক যে কোনো বড় শহর।সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তারা দেখিয়েছেন কীভাবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলোস্টোন ক্যালডেরার নিচে বিশাল ম্যাগমা ব্যবস্থা তৈরি হয় এবং দীর্ঘ […]

বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

ফয়সল আবদুল্লাহজিন সম্পাদনার নতুন প্রযুক্তি ব্যবহার করে গুরুতর বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।গবেষণায় দেখা গেছে, ট্রান্সফিউশন-নির্ভর বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগী পরীক্ষামূলক থেরাপি সিএস-১০১ নেওয়ার পর আর মাসিক রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়েনি। একবারের চিকিৎসা গ্রহণের পরই তারা নিয়মিত রক্ত নেওয়া বন্ধ […]