Browsing category

Cover Story

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসা অবকাঠামো নির্মাণ এবং উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।‘বাংলাদেশে আলোকযাত্রা’ কর্মসূচীর আওতায় চীনের ইউননান প্রদেশের চিকিৎসকদের উদ্যোগে ১০০ জন ছানি রোগীর সফল […]

গল্প লিখে আয় করার সুযোগ দিচ্ছে মাটিনিউজ ডটকম, প্রতি হাজার ভিউয়ে ২০ টাকা

অনলাইনে গল্প লিখে নিজের সৃষ্টিশীলতার স্বীকৃতির পাশাপাশি আয় করার সুযোগ দিচ্ছে মাটিনিউজ ডটকম। এখন থেকে এই ওয়েবসাইটে গল্প লিখে প্রকাশের মাধ্যমে লেখকেরা পাঠকসংখ্যার ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারবেন। প্রতি এক হাজার ভিউয়ের জন্য লেখককে দেওয়া হবে ২০ টাকা।মাটিনিউজ ডটকমে বিভিন্ন ধরনের গল্প লেখার সুযোগ রয়েছে। রহস্য, গোয়েন্দা, রোমাঞ্চ, প্রেম, সামাজিক জীবন, ভৌতিক, কল্পবিজ্ঞান, শিশু-কিশোর সাহিত্য […]

চীনা ভাষা ও সংস্কৃতি প্রচারে কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: অধ্যাপক আফসার কামাল

বিশ্বজুড়ে কনফুসিয়াস ইনস্টিটিউটগুলো চীনা ভাষা ও সংস্কৃতি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল। তিনি বলেন, এটি কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়, প্রাচীন চীনা ইতিহাস, ঐতিহ্য, দর্শন এবং সংস্কৃতির প্রতীক।বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ২০২৬ ‘সিআইডিইউ চাইনিজ ফিল্ম ডে’তে যোগ দিয়ে তিনি […]

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা’,’ হংকংয়ের টিকিট পেল বিজয়ী দল

 কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা এবং আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার প্রত্যয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক, […]

উন্নয়ন অভিজ্ঞতা জানতে চীন যাচ্ছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা

চীনে বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ২০২৬ সালের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। পাশাপাশি চীন সফরে যাওয়ার অপেক্ষায় থাকা প্রশিক্ষণ কর্মসূচির সব অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত […]

জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথপ্রদর্শক আলহাজ্ব মাহমুদ হাসান পরলোক গমন করেছেন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ এবং দীপন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান আর নেই। তিনি ২৬ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত ১১টা ১ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।মরহুমের নামাজে জানাজা ২৭ সেপ্টেম্বর […]

যে কারণে এমপি মিষ্টির পদত্যাগ

আলোচিত বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিশ্চিত করেন।পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্পিকার […]

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বাংলাদেশের রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহযোগিতা বাড়াতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার বঙ্গভবনে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘এ সংকট সমাধান এবং […]

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডে প্রতিবেদন প্রকাশের সময় বাড়লো

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬-এ জমা দিতে প্রতিবেদন প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ অক্টোবর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যাবে। ফলে প্রতিবেদন প্রকাশ ও জমা দেওয়ার শেষ তারিখ দুটোই ১০ অক্টোবর ২০২৬ করা হয়েছে।সম্প্রতি, আয়োজক ও সহ আয়োজকদের এক সভায় সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া […]

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা […]

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টির সমাধান করতেই হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের মূল সমস্যা সমাধানে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করার সময় এসেছে। স্থানীয় সময় শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।ল্যাভরভ উল্লেখ করেন, প্রায় এক বছর আগে নিরাপত্তা পরিষদ গাজা উপত্যকার শান্তি পরিকল্পনা অনুমোদন করলেও এই অঞ্চলে এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। […]

শিশু’র রঙ-তুলিতে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ছবি

বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল ‘নি হাও! চায়না’শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৫তম আসর। প্রতিযোগিতায় শিশুদের আঁকা রঙের ক্যানভাসে ফুটে উঠে বাংলাদেশ ও চীনের ঐতিহ্য এবং বন্ধুত্বের ছবি। এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে রাজধানীর পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অন্তর্নিহিত ভাবনা ও […]

সাংবাদিকতায় পুরস্কার : চীনের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ এর রিপোর্ট প্রকাশনার সময় বাড়ল

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবেচীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে।আবেদন গ্রহণ করা হবে ১০ […]

ঢাকা চায়না ডে: চীন-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার আহ্বান

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান। একই সঙ্গে উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনের বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ঢাকা চায়না ডে ২০২৬। বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব, […]

মালয়েশিয়ায় মিহাস ২০২৬ শুরু, বাংলাদেশের ছয় প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে ২২তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (মিহাস ২০২৬)। আন্তর্জাতিক হালাল বাণিজ্যের এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বুধবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী মেলা চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘আস্থা গড়ে তোলা, সহনশীলতা বৃদ্ধি’। মালয়েশিয়ার […]