Browsing monthly archive

August 2026

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চয়তায় ক্যাম্পে বাড়ছে অপরাধ ও অস্থিরতা

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট শুরু হওয়া রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো। দীর্ঘ সময়েও প্রত্যাবাসন শুরু না হওয়ায় ক্যাম্পে অপরাধ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

সন্তান মাদকাসক্ত কি না বুঝবেন কীভাবে? অভিভাবকদের জন্য জরুরি কিছু লক্ষণ

কিশোর-তরুণদের আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দিলে তা মাদকাসক্তির লক্ষণ হতে পারে। সন্তানের অস্বাভাবিক আচরণ ও শারীরিক পরিবর্তনের দিকে নজর রাখা জরুরি।

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন আবেদন বন্ধ

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন ওয়ার্ক পারমিট ইস্যু এবং বিদ্যমান পারমিট নবায়ন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে, যা প্রবাসীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

প্রেক্ষাপট: বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পাথরঘাটার একটি ট্রলার ডুবে গেছে। এতে ১৩ জেলের মধ্যে ৮ জন উদ্ধার হলেও ৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।

রোহিঙ্গা সংকটের ৯ বছর: নিজ ভূমিতে ফেরার আকুতি ও প্রত্যাবাসনের অনিশ্চয়তা

মিয়ানমারে নির্যাতনের মুখে বাস্তুচ্যুত হওয়ার পর বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন রোহিঙ্গারা।

রংপুরে শিক্ষক পরিবারকে নিহতের ঘটনায় নেপথ্যে মাদক ও চাঁদাবাজির তথ্য

রংপুরে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক বা ধর্মীয় কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্তে উঠে এসেছে মাদক সেবনে বাধা ও চাঁদাবাজির বিরোধই ছিল এই ঘটনার মূল কারণ।

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আশ্রয় চাওয়া ২ লাখ ব্যক্তির ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

গণতন্ত্র সুসংহত করতে গঠনমূলক বিরোধিতার পরামর্শ সম্পাদকদের

গণতন্ত্রের উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা নিয়ে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত?

রান্নার আগে চাল কতবার ধোয়া উচিত—প্রশ্নটি শুনতে খুব সাধারণ মনে হলেও পানি সাশ্রয় নিয়ে যুক্তরাজ্যে সাম্প্রতিক একটি প্রচারণার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দেশটিতে পানি অপচয় কমাতে সাউথ স্টাফস ওয়াটার ও ক্যামব্রিজ ওয়াটারের নেতৃত্বে এবং অফওয়াটের ইনোভেশন ফান্ডের অর্থায়নে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের একটি সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দক্ষিণ এশীয় পরিবারগুলোকে প্রচলিত […]

চীনের বিওয়াইডির গাড়ি আমদানি করবে রানার

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্টের (এমএসএমএ) পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে রানার অটোমোবাইলের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে দেশে বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।কোম্পানির তথ্যমতে, গত ২০ […]

হুনানের স্মৃতিসৌধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক নথি দান চীন-ফ্রান্সের তরুণদের

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানি বাহিনীর নৃশংসতার ঐতিহাসিক দলিল হুনান প্রদেশের একটি স্মৃতিসৌধে হস্তান্তর করেছেন চীন ও ফ্রান্সের তিন তরুণ সংগ্রাহক। দুই ফরাসি ও একজন চীনা তরুণের যৌথ উদ্যোগে ফ্রান্সে সংগৃহীত এসব মূল্যবান নথি সম্প্রতি হুয়াইহুয়া শহরের চেচিয়াং কাউন্টিতে অবস্থিত ‘জাপানি আত্মসমর্পণ গ্রহণ স্মৃতিসৌধে’ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।হস্তান্তর করা এসব নথিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হুনান অঞ্চলে জাপানি […]

বাণিজ্য-বিনিয়োগে কেনিয়ায় আরএমবি ব্যবহার বাড়াচ্ছে চীন

চীন-কেনিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে চীনের মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে দুই দেশ আর্থিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়েও আলোচনা করছে।বৃহস্পতিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত ফোরামে ১৮০টির বেশি আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সেখানে আরএমবি লেনদেন, অর্থায়ন ও নিষ্পত্তির মাধ্যমে বাণিজ্য সহজ করা এবং লেনদেন […]

রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক

লুৎফর কবিরসূর্য ডুবছে, কমছে দিনের তাপ। এমন সময় এখানে বাড়ে মানুষের আনাগোনা। চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুয়ানউয়ু লেক পার্কে এখন সন্ধ্যার পরই জমজমাট।আগে গ্রীষ্মের তীব্র গরমের সময়টিকে পার্কের অফ সিজন হিসেবেই ধরা হতো। কিন্তু, এখন বদলেছে সেই চিত্র। জুলাই মাসে এ পার্কে রাতের দর্শনার্থী গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০ শতাংশের […]

পূর্ব চীনের জলসীমায় জখম জেলেকে বাঁচাল চীনা নৌবাহিনী

পূর্ব চীনের সমুদ্রে দুর্ঘটনায় গুরুতর আহত এক জেলেকে নাটকীয় অভিযান চালিয়ে উদ্ধার করেছে চীনা নৌবাহিনী। আকাশ ও নৌপথের যৌথ প্রচেষ্টায় তাকে নিরাপদে স্থলে ফিরিয়ে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার সূত্রপাত শুক্রবার রাত নয়টার দিকে। গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার থেকে জরুরি ভিত্তিতে সাহায্যের আকুতি পাঠানো হয় নৌবাহিনীর কাছে। জানানো হয়, এক জেলের হাত শরীর থেকে […]

প্রাচীন চীনা চিকিৎসা ব্যবস্থার আধুনিক রূপান্তরের অভিনব উদ্যোগ

বেইজিংয়ের সাড়ে তিনশত বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যবাহী ফার্মেসি ‘থং রেন থাং‘ চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিকে (টিসিএম) আধুনিক জীবনের সাথে যুক্ত করে এক নতুন রূপ দিয়েছে। বেইজিং শহরতলির তাশিলার এলাকায় অবস্থিত এই কেন্দ্রটিতে টিসিএম বিক্রির পাশাপাশি তরুণ এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে যুক্ত করা হয়েছে ভেষজ প্রসাধনী, চীনা ভেষজ উপাদানে তৈরি বিশেষ কফি ও পানীয়।শিক্ষণীয় ও […]