পেইতাইহ্যতে বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিসির জ্যেষ্ঠ নেতা
চীনের উত্তরাঞ্চলের হ্যপেই প্রদেশের সমুদ্র উপকূলীয় অবকাশকেন্দ্র পেইতাইহ্যতে গ্রীষ্মকালীন অবকাশে থাকা বিশিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের পক্ষ থেকে ছাই ছি দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞদের শুভেচ্ছা জানান। তিনি সিপিসি কেন্দ্রীয় কমিটি ও চীনের স্টেট কাউন্সিলের পক্ষ থেকেও […]