Browsing monthly archive

September 2026

জ্বালানি-অবকাঠামো সহযোগিতা জোরদারের অঙ্গীকার মঙ্গোলিয়া ও চীনের

চীনের সঙ্গে জ্বালানি ও অবকাঠামো খাতে বাস্তব সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ। রোববার পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে নির্মাণাধীন এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খুরেলসুখ বলেন, এরদেনেবুরেন জলবিদ্যুৎকেন্দ্র মঙ্গোলিয়া-চীন বাস্তব সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ প্রকল্পটিকে দুই দেশের জ্বালানি ও অবকাঠামো সহযোগিতা আরও জোরদারের সুযোগ হিসেবে নেয়া […]

টাইফুন বিপর্যয় মোকাবিলায় চীন ও লাওসের যৌথ মহড়া

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হয়েছে চীন ও লাওসের যৌথ সামরিক চিকিৎসা মহড়া ‘পিস ট্রেন-২০২৬’। কোনো অঞ্চলে ভয়াবহ টাইফুনের আঘাতে মানবিক বিপর্যয় ঘটলে কীভাবে দুই দেশের যৌথ দল তা সামাল দেবে, তা কেন্দ্র করেই পুরো প্রক্রিয়ার বাস্তবমুখী এই মহড়া পরিচালিত হয়।সামনের সারির যৌথ কমান্ড সেন্টারের নির্দেশে মহড়া শুরু হতেই ড্রোন ও ‘রোবট ডগ’ সহ অত্যাধুনিক ও […]

সবুজ বিদ্যুৎ উৎপাদনে ৫০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা ছাড়াল ইনার মঙ্গোলিয়া

চীনের উত্তর অঞ্চলের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পরিবেশবান্ধব বিদ্যুৎ বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত অঞ্চলটিতে সবুজ বিদ্যুৎ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫০৯ দশমিক ৫৮ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।বায়ু ও সৌরবিদ্যুতের বিশাল সম্ভাবনাময় এই অঞ্চলের বিদ্যুৎ গ্রিডে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। বর্তমানে সেখানকার পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ গ্রিডেই নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১০০ […]

কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

টেকসই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত উদ্ভাবনের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে চীন। বিশেষ করে জলজ চাষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), আধুনিক সরঞ্জাম ও ডিজিটাল ব্যবস্থাপনার সমন্বয়ে উৎপাদন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও বুদ্ধিমান করে তোলা হচ্ছে।চীন ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে রোমে মৎস্যবিষয়ক কমিটির ৩৭তম অধিবেশনের এক পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে। ৭ […]

নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

আফরিন মিমচীনের সাহিত্যের অন্যতম চার সেরা ক্লাসিক উপন্যাসের একটি ‘দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার’। প্রাচ্যের সেই কালজয়ী গল্প এবার নাচের ছন্দে নতুন রূপ নিয়ে ভাস্বর হয়ে উঠলো আমেরিকার সংস্কৃতিপাড়া হিসেবে পরিচিত নিউ ইয়র্কের ঐতিহাসিক লিংকন সেন্টারে। আগামী দিনগুলোতে বিশ্বমঞ্চে চীনা ঐতিহ্যের প্রসারে এক নতুন অধ্যায় যুক্ত করে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরিবেশিত হলো চীনা ড্যান্স […]

চীনে চালু হলো বিশ্বের প্রথম উড়ন্ত সরীসৃপের জাদুঘর

ডাইনোসরের যুগের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর প্রাণী ছিল ‘টেরোসর’ বা ডানাওয়ালা উড়ন্ত সরীসৃপ। প্রায় ১৩ কোটি বছর আগে দূর অতীতে আকাশে রাজত্ব করা এই প্রাচীন প্রাণীদের ইতিহাস এবার জীবন্ত হয়ে উঠেছে চোখের সামনে। উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে উন্মোচিত হলো বিশ্বের প্রথম ‘টেরোসর জাদুঘর’।রোববার সিনচিয়াংয়ের হামি অঞ্চলের একটি জাতীয় জিওপার্কে ঘাঁটি ছাড়া এই বিজ্ঞান […]

প্রশিক্ষণ নিতে নিটারের ৮ শিক্ষার্থী চীন যাচ্ছেন

বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আট শিক্ষার্থীকে প্রি-ডিপারচার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।শনিবার রাজধানীর গুলশানে বিসিসিআই কার্যালয়ে এ প্রি-ডিপারচার সংবর্ধনার আয়োজন করা হয়। বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে […]

ভারী বৃষ্টিতে হাইনানে ৩১ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে, বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র

দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে টানা প্রবল বৃষ্টিপাতের কারণে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৩১ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।প্রাদেশিক ত্রাণ কমিটির তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত মোট ৩১ হাজার ৫৬৪ জন মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত শুক্রবার সকাল থেকে রোববার বিকেল […]

দুর্গম পাহাড়ে ১০ শিক্ষার্থীর জন্য চীনা দুই শিক্ষকের জীবন বাজি

দক্ষিণ চীনের কুয়াংচি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল আর দক্ষিণ-পশ্চিমের কুইচৌ প্রদেশের ঠিক সীমান্তে রয়েছে দুর্গম এক পাহাড়ি গ্রাম— উয়িং। স্বায়ত্তশাসিত অঞ্চলের কেন্দ্রস্থল থেকে এই গ্রামের দূরত্ব এতটাই বেশি যে, ছোট ছোট শিশুদের প্রতিদিন সেখানে হেঁটে গিয়ে পড়াশোনা করা প্রায় অসম্ভব। আর এই পাহাড়ি শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে বছরের পর বছর ধরে চালু রাখা হয়েছে ‘উয়িং […]

চীনের প্রকৃতিতে বেড়েছে বিপন্ন প্রাণীর আনাগোনা

ফয়সল আবদুল্লাহপ্রকৃতি তার স্বাভাবিক ছন্দে ফিরে এলে বিচরণ বাড়ে বন্যপ্রাণীর। প্রমাণ মিলছে চীনের বিভিন্ন প্রান্তে। ব্ল্যাক স্টর্ক বা বিরল প্রজাতির কালো সারস পাখি দেখা গেছে চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের থৌথুন নদী অববাহিকায়। ৬০টিরও বেশি কালো সারস পাখিকে বাসা বাঁধতে দেখা গেছে সেখানে। আশপাশের পরিবেশও বাস্তুসংস্থানের মানোন্নয়নে ফলেই সেখানে বেড়েছে বিরল পাখিটির আনাগোনা।ব্ল্যাক স্টর্কগুলো […]

ব্রিকসের জন্য সি চিন পিংয়ের পাঁচ প্রস্তাব, কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স জোন গড়ে তুলবে চীন

সেপ্টেম্বর ১৩: আজ (রোববার) সকালে ভারতের নয়াদিল্লিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকস দেশগুলোর নেতাদের ১৮তম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় পর্বের অধিবেশনে অংশ নেন এবং ‘ব্রিকস সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করা, গ্লোবাল সাউথের শক্তি বাড়ানো’ শিরোনামে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।সি চিন পিং জোর দিয়ে বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে একসঙ্গে আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করতে হবে। সার্বভৌম সমতা, অভ্যন্তরীণ […]

সিএমজিকে জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজের বিশেষ সাক্ষাৎকার

সেপ্টেম্বর ১২: জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী ওমর আল-রাজ্জাজ সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন।তিনি বহুবার চীন সফর করেছেন এবং চীনের সার্বিক উন্নয়ন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন: ‘চীনের সর্বাত্মক উন্নয়ন সত্যিই বিস্ময়কর—সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, প্রযুক্তিগত উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ক্ষেত্রে তারা সুসংহতভাবে এগিয়ে যাচ্ছে।’চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঘোষিত ‘চারটি বৈশ্বিক উদ্যোগের’ ভূয়সী […]

‘চীনা সুযোগ ২.০’ গ্রহণ: বিনিয়োগ মেলা থেকে স্পষ্ট বার্তা

সেপ্টেম্বর ১২: ‘সৌদি আরামকোর জন্য চীনে আমাদের বিকাশ কেবল ব্যবসা বা বিনিয়োগের বহরে সীমাবদ্ধ নয়; এটি দীর্ঘমেয়াদী গভীর রাজনৈতিক ও কূটনৈতিক আস্থা স্থাপন এবং যৌথ মূল্যবোধ সৃষ্টির সঙ্গে জড়িত।’ ৮ই সেপ্টেম্বর থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ২৬তম ‘চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলায়’ সৌদি আরামকোর ডাউনস্ট্রিম প্রধান মোহাম্মদ কাথানি এই মন্তব্য করেন। তিনি আরও জানান, […]

২০৩০ সালের মধ্যে চীনে নতুন ধরনের শক্তি সঞ্চয়ের ক্ষমতা ৩০ কোটি কিলোওয়াটে পৌঁছাবে

সেপ্টেম্বর ১২: এ বছরের শুরু থেকে চীনে নতুন ধরনের শক্তি সঞ্চয় স্থাপনা উচ্চ গতিতে বিকশিত হচ্ছে। জুন মাসের শেষ পর্যন্ত, সারাদেশে ইতিমধ্যে নির্মিত ও চালু হওয়া নতুন ধরনের শক্তি সঞ্চয়ের স্থাপিত ক্ষমতা ১৫ কোটি ৩০ লাখ কিলোওয়াট/৩৯ কোটি ৬০ লাখ কিলোওয়াট-ঘণ্টায় পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬১% বৃদ্ধি পেয়েছে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ […]

২০৩০ সালের মধ্যে চীনে বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে

সেপ্টেম্বর ১২: সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয়, কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়, আর্থিক নিয়ন্ত্রণ প্রশাসন এবং জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন—এই চারটি বিভাগ যৌথভাবে ‘কৃষি বীমার উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার বাস্তবায়ন পরিকল্পনা’ জারি করেছে, এতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ২০৩০ সালের মধ্যে একটি বহুস্তরের কৃষি বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।বাস্তবায়ন পরিকল্পনা অনুযায়ী, মূল্য, ভর্তুকি ও বীমা—এই ‘ত্রিমুখী’ […]