Browsing monthly archive

September 2026

চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ, উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ফোনালাপে দুই দেশের উচ্চপর্যায়ের বিনিময় নিয়ে গভীর আলোচনা করেছেন তারা।আলাপে ওয়াং ই বলেন, বেশ কিছুদিন ধরে দু’দেশের নেতাদের নির্ধারিত গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতার পথে এগিয়েছে চীন-মার্কিন সম্পর্ক।তিনি আরও বলেন, দু’দেশের নেতাদের কূটনীতিই হলো […]

ইইউ’র বহির্সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে হবে: ইউরোপীয় পার্লামেন্টের আহ্বান

গতকাল (বৃহস্পতিবার) ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব পাস করেছে। এতে স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় সম্প্রতি সংঘটিত বড় আকারের অনিয়মিত অভিবাসন প্রবেশের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা এবং সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোসহ বিভিন্ন বিষয়ে মরক্কোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।প্রস্তাবটির পক্ষে […]

বাংলাদেশ সফরে চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর

চীনা নৌবাহিনীর ৪৮তম রক্ষী নৌবহর বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টার দিকে, চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী রক্ষী জাহাজ ‘থাংশান’ ও ‘তাছিং’ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পাঁচ দিনের সফর শুরু করেছে চীনা রক্ষী নৌবহরটি।বাংলাদেশি নৌবাহিনীর কর্মকর্তা, সেনা প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তা, চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের […]

১৪০তম ক্যান্টন ফেয়ার ১৫ অক্টোবর থেকে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে

চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি পণ্য মেলা, যা ক্যান্টন ফেয়ার নামে পরিচিত, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি পর্বে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে।চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আজ (শুক্রবার) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং কুয়াংতুং প্রদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারের ক্যান্টন ফেয়ারের বিভিন্ন বিষয় তুলে ধরেন।জানা গেছে, এবারের মেলায় […]

জাপানি আগ্রাসী বাহিনীর নানচিং গণহত্যায় নিহতদের স্মৃতি জাদুঘরে স্মরণ অনুষ্ঠান

আজ (বৃহস্পতিবার) সকালে, চিয়াংসু প্রদেশের নানচিং শহরে অবস্থিত জাপানি আগ্রাসী বাহিনীর নানচিং গণহত্যায় নিহতদের স্মৃতি জাদুঘর চত্বরে একটি স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এ সময় মানুষ জাতীয় পতাকা উত্তোলন করেন, জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এবং শান্তির মহাঘণ্টা বাজান—এর মাধ্যমে ইতিহাস স্মরণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।গম্ভীর জাতীয় সংগীত চত্বরজুড়ে প্রতিধ্বনিত হয়, উপস্থিত সবাই একসাথে জাতীয় সংগীত […]

ইইউ-এর ‘সহযোগী সদস্য’ হওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের মুখপাত্র স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর জানান, নিউজিল্যান্ড ইইউ-এর ‘সহযোগী সদস্য’ হওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইউরোপীয় সংসদের সভাপতি রোবের্তা মেত্সোলা পূর্বে জানিয়েছিলেন, নিউজিল্যান্ড ইইউ-এর সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে।বর্তমানে, কানাডা ইইউ-এর ‘সহযোগী সদস্য’ মর্যাদা পাওয়ার সম্ভাবনা নিয়ে গবেষণা করছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন ১৬ সেপ্টেম্বর […]

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে চীন- বাংলাদেশ দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের মেট্রোপ্লেক্স স্পোর্টিংয়ে টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।চীনা দূতাবাসের তত্ত্বাবধানে এবং চাইনিজ […]

মিসর ও চীনের প্রত্নতাত্ত্বিকদের খনন, লুক্সোরে প্রাচীন ভাস্কর্যচিত্রের সন্ধান

দক্ষিণ মিসরের লুক্সোরের কার্নাক টেম্পল কমপ্লেক্সে নীল নদের বার্ষিক বন্যা-সংশ্লিষ্ট দেবতা হাপি’র একটি প্রাচীন ভাস্কর্যচিত্রের সন্ধান মিলেছে। মিসরীয় ও চীনা প্রত্নতাত্ত্বিকরা সেখানে যৌথ খননকাজ পরিচালনা করছেন।অপ্রত্যাশিতভাবে প্রাচীন ধাঁচের শিল্পরীতিতে তৈরি এই ভাস্কর্যচিত্রটি ২,৫০০ বছরেরও বেশি আগে মিসরের ধর্মীয় ও শিল্পজগত সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। দলটি ওই মন্দিরের মোতু প্রাঙ্গণে আগে নথিভুক্ত না হওয়া একটি […]

মেলবোর্নে চীন-অস্ট্রেলিয়ার তারুণ্যে মেলা, বন্ধুত্ব এগিয়ে নেওয়ার স্বপ্ন

দুপুরের বিরতি চলছে। মেলবোর্ন থেকে দক্ষিণ-পশ্চিমে গাড়িতে প্রায় এক ঘণ্টার পথ পেরোলেই রয়েছে জিলং কলেজ। সেখানে ঐতিহ্যবাহী চীনা পোশাক পরা কয়েকজন ছাত্রী তাদের ঐতিহাসিক ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছেন। আর শিক্ষার্থীরা মরিসন হলের ভেতরে চীনা ক্যালিগ্রাফি, কাগজের লণ্ঠন তৈরি এবং ঐতিহ্যবাহী পুঁতির কারুশিল্পে নিজেদের হাত পাকাচ্ছিলেন।দুপুর ২টার দিকে হলটি শিক্ষার্থীদের ভিড়ে পূর্ণ হতে শুরু করে। ঐতিহ্যবাহী চীনা […]

চীনের ভাষা-সংস্কৃতি-শিক্ষার প্রতি ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে

চীনের ভাষা, সংস্কৃতি ও শিক্ষায় সুযোগ বৃদ্ধিতে ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান শিক্ষার্থীরা চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন।ইন্দোনেশীয় শিক্ষার্থী জিনার চীনের প্রতি আগ্রহের শুরু হয়েছিল পরিবার থেকে। পরিবারের সঙ্গে চীনা টিভি নাটক দেখার মাধ্যমে তার মধ্যে এই কৌতূহল তৈরি হয়।জিনা বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন আমার আন্টি ও আঙ্কেলের সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। আমরা […]

লিয়াওনিংয়ে ঘণ্টা বাজলো ১৪ বার, বিমান হামলার সতর্কসংকেত ৩ মিনিট

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং সিটিতে সেপ্টেম্বর ১৮ ইনসিডেন্ট হিস্ট্রি মিউজিয়ামে স্মরণ করা হলো সেই ইতিহাসের কথা, যখন ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর জাপানি সেনারা তাদের নিয়ন্ত্রণাধীন শেনইয়াংয়ের কাছে রেলপথের একটি অংশ বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং এর জন্য চীনা সেনাদের দায়ী করে। পরবর্তী সময়ে চীনে আগ্রাসনের অজুহাত হিসেবে তারা এই ঘটনাকে ব্যবহার করে। শুক্রবার জাদুঘরের একটি […]

লংমার্চের চেতনা: অঙ্গহানির শঙ্কা আর প্রাণের ঝুঁকি নিয়ে বাঁধের নিরাপত্তায় সেনারা

সিছুয়ান প্রদেশের ইয়া’আনের সিমিয়ান কাউন্টির এক স্মৃতিসৌধে একটি কাঠের নৌকার দেখা মেলে। ওটা ১০.৫ মিটার দীর্ঘ। সময়ের সঙ্গে ক্ষয়ে গেছে। জীর্ণ আর গুলির আঘাতে ক্ষতবিক্ষত নৌকাটি লংমার্চের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্তের সাক্ষ্য বহন করছে। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত রেড আর্মির সেই বিপ্লবী লংমার্চের কঠিন সময়ের ইতিহাস বহন করে চলেছে নৌকাটি।১৯৩৫ সালের মে মাসে মাত্র […]

‘আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সামরিক বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত’

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে যৌথ প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। বৃহস্পতিবার বেইজিং সিয়াংশান ফোরামের ১৩তম আসরে তিনি এ আহ্বান জানান।বেইজিংয়ে ফোরামে অংশ নেওয়া উত্তর কোরিয়া, মৌরিতানিয়া, গ্যাবন ও সোমালিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তোং চুন বলেন, বিশ্বে দেশগুলোর মধ্যে সহযোগিতা যত গভীর হবে, বিশ্ব তত নিরাপদ হবে। আন্তর্জাতিক ন্যায়বিচার, […]

নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রচেষ্টায় চীনের বিরোধিতা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৭৩৭ ইরান নিষেধাজ্ঞা কমিটিকে সহায়তাকারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ এক বছর বাড়ানোর প্রস্তাবসংবলিত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হয়।চীনের এক কূটনীতিক বলেন, ন্যায়বিচার ও ন্যায্যতা সমুন্নত রাখা, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের […]

প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয় চীন: আসিয়ান মহাসচিবের সঙ্গে সাক্ষাতে ওয়াং ই

বেইজিংয়ে সফররত আসিয়ান মহাসচিব কাও কিম হংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।গতকালের (মঙ্গলবার) সাক্ষাতে ওয়াং ই বলেন, চীন আসিয়ানকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং প্রতিবেশী কূটনীতিতে আসিয়ানকে অগ্রাধিকার দেয়।তিনি আরও বলেন, আসিয়ানের ঐক্য ও সম্প্রদায় গঠনে চীন সমর্থন দিয়ে যাবে, আঞ্চলিক কাঠামোয় আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা […]