Browsing monthly archive

October 2026

পটুয়াখালীতে মাচা পদ্ধতিতে লাউ-করলা চাষে সফল উদ্যোক্তা পাবেল

জেলার দশমিনা উপজেলায় ৩৩ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে লাউ-করলা চাষে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা পাবেল হোসেন। কৃষিজমিতে বাঁশের খুঁটি আর তারের মাচায় ঝুলছে সারি সারি লাউ ও করলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা এসব সবজি এখন কৃষক মো. পাবেলের (৩৫) আয়ের উৎস।মাত্র ১৪ হাজার টাকা উৎপাদন খরচে লাউ, করলা ও শসা চাষ করে ইতোমধ্যে […]

চীনে ৯ মাসে অভ্যন্তরীণ পর্যটন ৫৩০ কোটি ৭০ লাখ বার

চীনে ২০২৬ সালের প্রথম ৯ মাসে অভ্যন্তরীণ পর্যটকদের ভ্রমণ ৫৩০ কোটি ৭০ লাখ পার্সন টাইমসে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি ৩০ কোটি ৯০ লাখ বেশি এবং বার্ষিক প্রবৃদ্ধি ৬.২ শতাংশ। সম্প্রতি অভ্যন্তরীণ পর্যটকদের ভ্রমণের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফলে জানা গেছে এ তথ্য।জরিপে দেখা গেছে, শহরাঞ্চলের বাসিন্দারা ৪০৩ কোটি ৭০ লাখ অভ্যন্তরীণ পর্যটন […]

টোকিও ট্রায়ালের ৮০তম বার্ষিকীতে জাতিসংঘ সদর দপ্তরে আলোকচিত্র প্রদর্শনী

‘মানবতার জন্য ন্যায়বিচার ও শান্তি’ প্রতিপাদ্যে একটি আলোকচিত্র প্রদর্শনী গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধন করা হয়েছে। টোকিও ট্রায়ালের ৮০তম বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে ঐতিহাসিক সত্য রক্ষার পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের অর্জনকে সমুন্নত রাখা ও যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থা বজার রাখার কথা স্মরণ করিয়ে দিচ্ছে প্রদর্শনীটি।উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, […]

বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চীন সফরে কেন অপরিহার্য হয়ে উঠছে ‘কারখানা ভ্রমণ’?

সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে বিনিয়োগ ও বাণিজ্য মেলা এবং চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলাসহ একাধিক আয়োজন বিশ্বের বহু বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের আকর্ষণ করেছে। তবে মেলা শেষে তাদের কেউ কেউ দেশে ফিরে যাননি। তারা সরাসরি ছুটে গেছেন চীনের বিভিন্ন কারখানা পরিদর্শনে।বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চীন সফরের একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে এই ‘কারখানা ভ্রমণ’। […]

কনফুসিয়াস ইনস্টিটিউটের মানহানি ও কলঙ্কিত করার বিরোধিতা করে চীন

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যোগ দেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র কনফুসিয়াস ইনস্টিটিউটকে ‘হুমকি তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে চীনের মন্তব্য কী?কুও চিয়া খুন বলেন, চীন কনফুসিয়াস ইনস্টিটিউটের বিরুদ্ধে মানহানি ও কলঙ্কিত করার বিরোধিতা করে। চীন-মার্কিন শিক্ষা বিনিময় ও সহযোগিতা দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া […]

বৈশ্বিক শাসনব্যবস্থায় ঐকমত্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতার

বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে আন্তর্জাতিক ঐকমত্যকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রেক্ষাপটে বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা এবং প্রযুক্তির নিরাপদ ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।চীনের হ্যপেই প্রদেশের সিয়ং’আন নিউ এরিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী ‘বিশ্ব শাসনব্যবস্থা ফোরাম’ রোববার শেষ […]

‘পাহাড়-সমুদ্রের প্রতিধ্বনি, চার ঋতুতে একই গান’, আবেগে ভাসাল প্রণালির দুই তীরের লোকসংগীত কনসার্ট

‘পাহাড়-সমুদ্রের প্রতিধ্বনি, চার ঋতুতে একই গান—তাইওয়ান প্রণালির দু’তীরের লোকসংগীত’ শীর্ষক কনসার্টটি প্রচারিত হয়েছে গতকাল (রোববার)। ‘একই ভূখণ্ড, একই নদী-পাহাড়, চার ঋতুতে একই গান’—এই মূল ভাবনাকে ঘিরে বেইজিংয়ে আয়োজিত এ কনসার্টে চীনের তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতশিল্পী, কোরাস দল এবং সিম্ফনি অর্কেস্ট্রাসহ তিন শতাধিক শিল্পী অংশ নিয়েছেন।এই প্রথম প্রণালির দুই তীরের সংগীতশিল্পীরা একসঙ্গে কালজয়ী লোকসংগীত পরিবেশন […]

চীনের সিচাংয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্কুলের মাঠে ৩০টির বেশি তাঁবু স্থাপন

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের মারু টাউনশিপে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩০টির বেশি তাঁবু স্থাপন করা হয়েছে। এসব তাঁবুতে আশ্রয় নিয়েছেন শিক্ষক, তাঁদের পরিবারের সদস্য ও বিদ্যালয়ের সহায়ক কর্মীরা।বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে চীনের নাগছু শহরের বাছেন কাউন্টিতে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে মারু টাউনশিপের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।বিদ্যালয়ের দুটি […]

দৈনন্দিন জীবনে চীনা পণ্য, সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যাশা মার্কিন নাগরিকদের

যুক্তরাষ্ট্রের মানুষের দৈনন্দিন জীবনে চীনাপণ্য ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ক্যামেরা, পোশাক ও আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন মোবাইল অ্যাপ—নানা ক্ষেত্রে চীনের উপস্থিতি লক্ষ্য করছেন নিউইয়র্কের বাসিন্দারা। একই সঙ্গে বাণিজ্য ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।নিউইয়র্ক সিটির বাসিন্দারা চীনের উৎপাদন সক্ষমতা, দ্রুত পণ্য সরবরাহ ব্যবস্থা […]

শুষ্ক অঞ্চলে কৃষি উদ্ভাবনের কেন্দ্র চীনের ইয়াংলিং: বিশেষজ্ঞরা

চীনের শায়ানসি প্রদেশের ইয়াংলিংকে শুষ্ক অঞ্চলের কৃষি উদ্ভাবন ও কৃষিবিষয়ক জ্ঞান বিনিময়ের কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। পাশাপাশি জলবায়ুর ক্রমবর্ধমান চাপের মধ্যে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা জোরদারে এ অঞ্চলের উদ্যোগের গুরুত্বও তুলে ধরেন তারা।রোববার ৩৩তম চীনা ইয়াংলিং উচ্চপ্রযুক্তির কৃষিমেলা এবং এবং ২০২৬ শাংহাই সহযোগিতা সংস্থা কৃষি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। […]

তাইওয়ান পুনরুদ্ধার দিবস উপলক্ষে স্যাটেলাইটের ছবি প্রকাশ

চীনের তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকী এবং ২৫ অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার তাইওয়ান অঞ্চলের বেশ কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে চীন।ছবিগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহের দল ‘চিলিন-১ স্যাটেলাইট কনস্টেলেশন’ থেকে তোলা হয়েছে। এসব ছবিতে মহাকাশ থেকে তাইওয়ানের প্রাকৃতিক সৌন্দর্য ও শহরাঞ্চলের বিভিন্ন দৃশ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।প্রকাশিত ছবিতে […]

তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকীতে ফুচৌতে সিম্পোজিয়াম

চীনের তাইওয়ান পুনরুদ্ধারের ৮১তম বার্ষিকী উপলক্ষে চীনের ফুচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সিম্পোজিয়াম । রোববার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের এ আয়োজনে তাইওয়ান প্রণালির দুই পারের বিশেষজ্ঞ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সম্মেলনে ইতিহাস সংরক্ষণ, তরুণ প্রজন্মকে অতীত সম্পর্কে জানানো এবং দুই পারের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।একই দিন পালিত হয় […]

মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশনের পরিচর্যায় ব্যস্ত চীনের ‘শেনচৌ-২৩’ নভোচারীরা

গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন চীনের মহাকাশ স্টেশন ‘থিয়ানকং’-এ অবস্থানরত ‘শেনচৌ-২৩’ মিশনের নভোচারীরা। সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) বরাতে এ তথ্য জানা গেছে।মহাকাশ অভিযানের পাঁচ মাস অতিক্রম করে তিন নভোচারী মহাকাশে বিজ্ঞান ও গবেষণার কাজ অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।গত সপ্তাহে এই নভোচারী দলটি জীববিজ্ঞান এবং […]

চীনের ক্যান্টন ফেয়ারের দ্বিতীয় পর্বে পরিবেশবান্ধব ও আধুনিক গৃহসামগ্রীতে গুরুত্ব

চীনের ১৪০তম চীনের আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্বে আধুনিক ও পরিবেশবান্ধব গৃহসামগ্রী প্রদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীতে নতুন উদ্ভাবনী পণ্য ও পরিবেশবান্ধব পণ্যের অংশগ্রহণের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।‘কোয়ালিটি হোম লাইফ’ বা মানসম্মত গৃহজীবন প্রতিপাদ্যে আয়োজিত এ পর্বটি ৫ লাখ ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৫ হাজারের বেশি প্রদর্শনী […]

বিশ্ব বাজারে চীনা স্লিপ টেক ব্র্যান্ডের দাপট

ভালো ঘুমের প্রত্যাশা বিশ্বজুড়ে তৈরি করছে নতুন এক বিশাল বাজার। ম্যাট্রেস থেকে শুরু করে কৃত্তিম বুদ্ধিমত্তা ও সেন্সরভিত্তিক স্মার্ট ডিভাইস—সবকিছুতেই এখন স্থান পাচ্ছে উন্নত প্রযুক্তির ছোঁয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের দ্রুত বিস্তার করছে চীনা ‘স্লিপ টেকনোলজি’ কোম্পানিগুলো।গত সেপ্টেম্বরে শাংহাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফার্নিচার এক্সপোতে স্মার্ট ম্যাট্রেস তৈরি করে ব্যাপক নজর কেড়েছে চীনা ব্র্যান্ড ‘তে […]