Browsing monthly archive

November 2026

চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ

চীনের বেইজিং ও হাইনান প্রদেশে আয়োজিত ‘প্রতিবেশী দেশগুলোর অভিন্ন ভবিষ্যৎ গঠনে যুব নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ছয় তরুণ প্রতিনিধি।১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে তারা মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। বিভিন্ন দেশের প্রায় ৮০ জন তরুণ আন্তর্জাতিক প্রতিনিধি এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।‘রিসার্চ […]

দক্ষ-সাহসী তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে: শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাকৃবি  প্রতিনিধি :বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, ‘বাংলাদেশের তরুণদের নানা সংকট ও বঞ্চনার বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। এজন্য নিজেদের দক্ষ, যোগ্য ও প্রযুক্তিতে পারদর্শী হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের বিশ্বাস, সাহসী ও দক্ষ তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান […]

আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের

আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বাড়ানো এবং বিশ্বজুড়ে মানসম্মত চীনা ভাষা শিক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।শুক্রবার ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।হান চেং বলেন, আন্তর্জাতিক পর্যায়ে চীনা ভাষা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয় চীন। চীনা ভাষার জন্মভূমি হিসেবে […]

চীন-দক্ষিণ কোরিয়ার অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান ওয়াং ইর

চীন ও দক্ষিণ কোরিয়ার (আরওকে) মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ক্ষেত্র তৈরি এবং অভিন্ন স্বার্থ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।শুক্রবার বেইজিংয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।বৈঠকে ওয়াং ই বলেন, চীন সবসময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছে। প্রচলিত সহযোগিতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োমেডিসিন, পরিবেশবান্ধব ও […]

পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ দিল বাকৃবি

বাকৃবি প্রতিনিধি:পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণকাল বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষক প্রশিক্ষণ এবং পেঁয়াজের বীজ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব ফার্মের অ্যালিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের আয়োজনে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে ‘পেঁয়াজের মানসম্মত বাল্ব, বীজ উৎপাদন এবং সংরক্ষণকাল বৃদ্ধির […]

বাংলাদেশ-চীন সম্পর্কের নীরব শক্তি জনকূটনীতি

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোঃ শাহাদাত হোসেন, পিএসসি২০২৬ সালের ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে দুই দেশের নেতারা নতুন যুগে বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে যৌথ সিদ্ধান্ত ঘোষণা করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিকশিত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এই আনুষ্ঠানিক কূটনৈতিক অর্জনের অন্তরালে […]

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে; সব পক্ষকে সংলাপ ও আলোচনায় ফিরে আসার আহ্বান চীনের

নভেম্বর ১৩: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২১৪০নং প্রস্তাবের অধীনে ইয়েমেনের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো, অর্থাৎ ২০২৭ সালের ১৪ই নভেম্বর পর্যন্ত বৃদ্ধির একটি প্রস্তাব গ্রহণ করেছে। পাশাপাশি ইয়েমেন নিষেধাজ্ঞা কমিটির বিশেষজ্ঞ প্যানেলের কার্যকাল ২০২৭ সালের ১৫ই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করবে। চীন এর পক্ষে ভোট দিয়েছে। ভোটগ্রহণের পর, জাতিসংঘে চীনের স্থায়ী […]

২০২৬ এপেক নেতাদের সম্মেলনে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত হবে

নভেম্বর ১৩: আজ (শুক্রবার) চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড সূত্রে জানা গেছে, ২০২৬ এপেক নেতাদের সম্মেলন চলাকালীন সম্মেলন কেন্দ্রসহ সংশ্লিষ্ট স্থানগুলোতে শতভাগ সবুজ বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হবে। বর্তমানে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিতকরণের সব প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে।জানা গেছে, এই লক্ষ্য অর্জনের জন্য চায়না সাউদার্ন পাওয়ার গ্রিড আগেই ৮ কোটি ৯০ লাখ কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুত্ সম্পদ সমন্বয় […]

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূতের বৈঠক

নভেম্বরর ১৩: গতকাল (বৃহস্পতিবার) চীন সরকারের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত চাই চুন রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তাঁরা চীন-সৌদি সম্পর্ক এবং বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে গভীর মতবিনিময় করেন।চাই চুন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সর্বোচ্চ নেতাদের কৌশলগত দিকনির্দেশনায় চীন ও সৌদি আরবের সার্বিক কৌশলগত অংশীদারত্ব দ্রুত […]

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে নিরবচ্ছিন্ন সংলাপের আহ্বান ওয়াং ইর

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে নিরবচ্ছিন্ন সংলাপ ও যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।শুক্রবার বেইজিংয়ে ২০২৬ সালের চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংলাপে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক […]

চীনের সিনচিয়াংয়ে ৫ মাত্রার ভূমিকম্প

নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার রাত ১২টা ১৭ মিনিটে সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের কুচা শহরে ভূমিকম্পটি আঘাত হানে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ৪২ দশমিক ২২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ৮৩ দশমিক ৬৪ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে […]

সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে ম্যাকাওয়ে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

নভেম্বর ১২: গতকাল (বৃহস্পতিবার) চীনের ম্যাকাও সাংস্কৃতিক কেন্দ্রে ‘ম্যাকাও থেকে সূচনা—সুন ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা ও আলোকচিত্র প্রদর্শনী’ শীর্ষক আয়োজনের উদ্বোধন করা হয়েছে।এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা, সামাজিক অগ্রগতি ও জনগণের সুখের জন্য সুন ইয়াত-সেনের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হচ্ছে। তার বিপ্লবী চেতনা ও মহান চারিত্রিক গুণাবলি তুলে ধরার পাশাপাশি ‘চীনকে পুনরুজ্জীবিত করা’ […]

শুল্ক হ্রাস, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে চীন

নভেম্বর ১৩: ‘৩০ বিলিয়ন ডলারের বিনিময়ে ৩০ বিলিয়ন ডলার’—এমন পারস্পরিক শুল্ক হ্রাসের কাঠামো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্প্রসারণে সহায়ক। দুই দেশের ব্যবসায়ী মহলও এ বিষয়ে উচ্চ প্রত্যাশা পোষণ করে। এ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় যোগাযোগ চলছে। গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে আয়োজিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে […]

কুয়াংতোংয়ে শুরু হলো বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই শিল্পকর্ম প্রদর্শনী

নভেম্বর ১২: চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), চিনান বিশ্ববিদ্যালয় এবং চায়না ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি রিসার্চ অ্যাসোসিয়েশনের (সিএনআইডিএ) যৌথ আয়োজনে চিনান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এআই-সৃষ্ট শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল (বুধবার) ‘এশিয়া-প্যাসিফিক তরুণ অভিযান: এশিয়া-প্যাসিফিকের ভবিষ্যৎ আঁকি’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।এপেকের ‘যৌথ সমৃদ্ধির জন্য এশিয়া-প্যাসিফিক অভিন্ন কল্যাণের সমাজ গঠন’—এই মূলভাবের সঙ্গে […]

সুস্থ চীন-মার্কিন সম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের আহ্বান

নভেম্বর ১২: নতুন পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের কৌশলগত দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে মতৈক্যের ক্ষেত্র সম্প্রসারণ, মতপার্থক্য নিয়ন্ত্রণ এবং যৌথভাবে স্থিতিশীল ও সুস্থ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়াও জরুরি। চীন ও যুক্তরাষ্ট্রের প্রায় ৪০০ জন রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধি এ আহ্বান জানান। স্থানীয় সময় ১০ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে মার্কিন-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির ৬০তম […]