Browsing author

abc

চীনের মহান লং মার্চের ৯০তম বার্ষিকীতে মহাকাশ থেকে নভোচারীদের বার্তা

চীনের সাধারণ কর্মজীবী ও কৃষকদের রেড আর্মির লং মার্চের ৯০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন থিয়ানকোং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-২৩ নভোচারীরা। বুধবার পাঠানো এ বার্তায় আধুনিক চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিযানের কথা তুলে ধরা হয়।১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত লং মার্চ ছিল চীনের গণমানুষের একটি সামরিক অভিযান। পরবর্তী সময়ে এটি আধুনিক চীনের ইতিহাসের একটি […]

চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী কঙ্গোবাসীবিষয়ক মন্ত্রী কনস্ট্যান্ট-সার্জ বোন্দা। বৃহস্পতিবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, ‘কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার প্রথম দেশ যারা চীনের সঙ্গে যৌথ উন্নয়নের জন্য অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আগাম সুফল সংক্রান্ত ব্যবস্থায় স্বাক্ষর করেছে।‘ওয়াং বলেন, ‘চীন কঙ্গো […]

মাটিনিউজে লিখলেই টাকা!

মাটিনিউজে লিখুন গল্প বা ফিচার, করুন আয়! যেকোনো সুস্থধারার গল্প। হোক সেটা প্রেমের, অ্যাডভেঞ্চার বা ভয়ানক হরর। এবার গল্প লিখে আয় করা ঠেকাতে পারবে না কেউ। ফিচারের ক্ষেত্রেও আছে পুরো স্বাধীনতা। শিক্ষা ও কৃষিমূলক কিংবা ভ্রমণ কিংবা লিখুন যা খুশি…।গল্প লিখে আয় করার বিস্তারিতগল্প পাঠানোর নিয়ম

বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্ব চীনের উপ-প্রধানমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে উন্মুক্ততা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। বুধবার বেইজিংয়ে আন্তর্জাতিক বিজ্ঞান কাউন্সিলের (আইএসসি) ২০২৬ সালের মধ্যবর্তী সদস্যসভা এবং বেইজিং বিজ্ঞান সংলাপে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি হলো মানবজাতির সাধারণ […]

চীনের লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা

চীনে রেড আর্মির লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে দুটি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার চীনের পিপলস ব্যাংক অব চায়না এগুলো প্রকাশ করে।পিপলস ব্যাংক অব চায়না জানায়, মুদ্রা দুটির মধ্যে একটি স্বর্ণমুদ্রা এবং একটি রৌপ্যমুদ্রা রয়েছে। উভয় মুদ্রাই চীনে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত।স্বর্ণ ও রৌপ্যমুদ্রা— দুটির সামনের অংশে চীনের জাতীয় প্রতীক, দেশের নাম […]

বেইজিংয়ে চীন ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন জিবুতির পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী আব্দুলকাদের হুসেইন ওমর। বুধবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন-জিবুতি সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর […]

ডিজিটাল অবকাঠামোয় আর্থিক সেবার সুযোগ বাড়াতে এপেক অর্থমন্ত্রীদের সমর্থন

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল অবকাঠামোয় অর্থায়ন এবং আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণে সমর্থন জানিয়েছেন এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটভুক্ত অর্থনীতিগুলোর অর্থমন্ত্রীরা। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে বুধবার শেষ হওয়া দুই দিনব্যাপী বৈঠকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি গ্রহণ এবং নীতিমালা অনুমোদন করা হয়।বৈঠকে ‘২০২৬ সালের এপেক অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতি’ গ্রহণ করা হয়। পাশাপাশি অনুমোদন দেওয়া হয় ‘এশিয়া-প্যাসিফিক […]

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়: মাইক পাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার ভারসাম্যপূর্ণ উন্নয়নে চীনের সাফল্য, বিনিয়োগকারীদের জন্য প্রকৃত সুযোগ নিয়ে আসবে। এ ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। যুক্তরাষ্ট্রের সাবেক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সুপরিচিত সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ব্ল্যাকরকের বর্তমান নির্বাহী মাইক পাইল, সম্প্রতি সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।তিনি বলেন, চীনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের মনোযোগ একটি ভারসাম্যপূর্ণ প্রবণতা দেখাচ্ছে। তারা শুধু অত্যাধুনিক […]

চীনের সি’আনে আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ সম্মেলন শুরু

আজ (বুধবার), ২০২৬ সালের চীন আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ সম্মেলন, শায়ানসি প্রদেশের সি’আন শহরে শুরু হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং ছিং ওয়েই, উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।ভাষণে চাং বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ কার্যক্রমের ওপর যথেষ্ট গুরুত্ব দেন। সাম্প্রতিক বছরগুলোয় চীনের শহরগুলোর সাথে অন্যান্য দেশের ‘সিস্টার সিটিগুলোর’ সহযোগিতা ফলপ্রসূ […]

মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান চীনের

মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি সুন লেই, গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের মধ্য আফ্রিকা বিষয়ক প্রকাশ্য সম্মেলনে, এ আহ্বান জানান।সুন লেই বলেন, মধ্য আফ্রিকার রাজনৈতিক প্রক্রিয়া সামনে এগিয়ে চলেছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতিও সাধিত হয়েছে। তবে, নিরাপত্তা, দেশ প্রশাসন, ও উন্নয়নের ক্ষেত্রে দেশটি নতুন নতুন চ্যালেঞ্জেরও সম্মুখীন […]

শাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দিয়েছেন লি ছিয়াং

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দেন।বৈঠকে দেওয়া ভাষণে লি ছিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশকেক শীর্ষ সম্মেলনে উল্লেখ করেছেন, মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসসিওর উচিত সাহসের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করা এবং ইতিহাসের গতিপথকে সক্রিয়ভাবে প্রভাবিত করা।লি […]

বিদেশি পর্যটকদের কাছে চীনের জনপ্রিয়তা বাড়ছে যে কারণে

লি ওয়ানলু শিশিরসম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভিসামুক্ত সুবিধায় চীনে প্রবেশকারী বিদেশি নাগরিকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বিভিন্ন অঞ্চলে চীন ছাড়ার আগে কর ফেরত পাওয়ার আবেদন এবং ফেরত দেওয়া করের পরিমাণও বেড়েছে। বিদেশি পর্যটকদের কেনাকাটায় পূর্ণ লাগেজ […]

জিম্বাবুয়েতে চেচিয়াংয়ের পরিবেশন শিল্পের এক ঝলক

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে উজ্জ্বল পোশাক পরিহিত ‘উচু অপেরা’ শিল্পীরা শতবর্ষী চীনা অপেরা ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রদর্শনী তুলে ধরেন। তাঁদের সাবলীল অঙ্গভঙ্গি, সুউচ্চ কণ্ঠস্বর এবং মার্শাল আর্টের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে।গত সোমবারের এই আয়োজনে উচু অপেরার বেশ কিছু ধ্রুপদী পরিবেশনা স্থান পায়। এর মধ্যে ছিল চমৎকার ‘দ্য গডেস অফ হেভেন স্ক্যাটার্স ফ্লাওয়ার্স’, বুদ্ধিদীপ্ত ও অভিব্যক্তিপূর্ণ ‘দ্য […]

চীনের জাতীয় কার্বন ট্রেডিং বাজার ১ বিলিয়ন টনের মাইলফলক স্পর্শ করেছে

চীনের জাতীয় কার্বন নির্গমন ট্রেডিং বাজারে লেনদেনের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ১ বিলিয়ন মেট্রিক টন অতিক্রম করেছে।বুধবার দেশটির পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার লি কাও এ তথ্য জানিয়েছেন। স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত পাঁচ বছরেরও বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর শূন্য থেকে চীনের এই কার্বন বাজার বর্তমানে বিশ্বের বৃহত্তম […]

২০৩০ সালের মধ্যে বিজ্ঞাপন শিল্পে বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে প্রায় ১০ শতাংশ হারে বিজ্ঞাপন শিল্পের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে চীন। মঙ্গলবার ঘোষিত পাঁচ বছর মেয়াদি এক পরিকল্পনায় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় ডিজিটাল উদ্ভাবন এবং উৎপাদন, ভোক্তাপণ্য ও কৃষিখাতের সঙ্গে বিজ্ঞাপন শিল্পের ঘনিষ্ঠ সংযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।বাজার নিয়ন্ত্রণবিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন এবং আরও ছয়টি সরকারি সংস্থা যৌথভাবে এ […]