abc, Author at Mati News - Page 19 of 580
Tuesday, November 10

Author: abc

চীনের মহান লং মার্চের ৯০তম বার্ষিকীতে মহাকাশ থেকে নভোচারীদের বার্তা

চীনের মহান লং মার্চের ৯০তম বার্ষিকীতে মহাকাশ থেকে নভোচারীদের বার্তা

China
চীনের সাধারণ কর্মজীবী ও কৃষকদের রেড আর্মির লং মার্চের ৯০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন থিয়ানকোং মহাকাশ স্টেশনে অবস্থানরত শেনচৌ-২৩ নভোচারীরা। বুধবার পাঠানো এ বার্তায় আধুনিক চীনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অভিযানের কথা তুলে ধরা হয়। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত লং মার্চ ছিল চীনের গণমানুষের একটি সামরিক অভিযান। পরবর্তী সময়ে এটি আধুনিক চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। অভিযানে সেনারা দেশের দুর্গম অঞ্চল পাড়ি দিয়ে নতুন বিপ্লবী ঘাঁটি প্রতিষ্ঠা করেন। এই অভিযান সহনশীলতা ও অধ্যবসায়ের প্রতীক হয়ে ওঠে। সেনাদের কেউ কেউ ১২ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেন। এ সময় তাদের ক্ষুধা, তৃষ্ণা ও তীব্র শীত সহ্য করতে হয়। শেনচৌ-২৩-এর কমান্ডার চু ইয়াংহু ও তার দুই সহযাত্রী চাং চিইয়ুয়ান ও লি চিয়াইয়িং তাদের অভিযানে লং মার্চের চেতনা কীভাবে অনুপ্রেরণা জোগায়, তা তুলে ধরেন। চু বলে...
চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

চীন ও কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা

China
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন কঙ্গো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও প্রবাসী কঙ্গোবাসীবিষয়ক মন্ত্রী কনস্ট্যান্ট-সার্জ বোন্দা। বৃহস্পতিবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, ‘কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার প্রথম দেশ যারা চীনের সঙ্গে যৌথ উন্নয়নের জন্য অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির আগাম সুফল সংক্রান্ত ব্যবস্থায় স্বাক্ষর করেছে।‘ ওয়াং বলেন, ‘চীন কঙ্গো প্রজাতন্ত্রকে দেশটির জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অনুসরণে সমর্থন দিয়ে যাবে। একইসঙ্গে বহিরাগত শক্তির সব ধরনের আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করবে।‘ তিনি বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত দিকনির্দেশনায় চীন পরবর্তী পর্যায়ে উচ্চপর্যায়ের পারস্পরিক সফরের পরিকল্পনা, কৌশলগত সমন্বয় জোরদার, বাস্তব সহযোগিতা এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কঙ্...
মাটিনিউজে লিখলেই টাকা!

মাটিনিউজে লিখলেই টাকা!

Career, Cover Story, Stories
মাটিনিউজে লিখুন গল্প বা ফিচার, করুন আয়! যেকোনো সুস্থধারার গল্প। হোক সেটা প্রেমের, অ্যাডভেঞ্চার বা ভয়ানক হরর। এবার গল্প লিখে আয় করা ঠেকাতে পারবে না কেউ। ফিচারের ক্ষেত্রেও আছে পুরো স্বাধীনতা। শিক্ষা ও কৃষিমূলক কিংবা ভ্রমণ কিংবা লিখুন যা খুশি…। গল্প লিখে আয় করার বিস্তারিত প্রতি এক হাজার ভিউর জন্য লেখক পাবেন ২০ টাকা করে। একশ টাকা (পাঁচ হাজার ভিউ) জমলেই সেই টাকা পাঠানো হবে বিকাশে। এরপর যত হাজার ভিউ হবে, বাড়তে থাকবে টাকা। আবার লেখক চাইলে টাকার বিনিময়ে বই উপহারও নিতে পারেন। গল্প পাঠানোর নিয়ম প্রথমেই বলে রাখি, এআই লেখা প্রযোজ্য নয়। লেখা কমপক্ষে ৫০০ শব্দ হতেই হবে। matinewsbd@gmail.com এই ইমেইলে পাঠান গল্প/ফিচার। আমাদের মেইলের বডিতে সরাসরি পেস্ট করে গল্প লিখুন। এটাচমেন্ট ফাইল বা বিজয় ফন্টে না পাঠালেই ভালো। গল্পের শেষে বিকাশ নাম্বার দিয়ে দেবেন।...
বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্ব চীনের উপ-প্রধানমন্ত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতার ওপর গুরুত্ব চীনের উপ-প্রধানমন্ত্রীর

China
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে উন্মুক্ততা ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। বুধবার বেইজিংয়ে আন্তর্জাতিক বিজ্ঞান কাউন্সিলের (আইএসসি) ২০২৬ সালের মধ্যবর্তী সদস্যসভা এবং বেইজিং বিজ্ঞান সংলাপে অংশগ্রহণকারী বিদেশি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং সুয়েসিয়াং বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি হলো মানবজাতির সাধারণ সম্পদ। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে উন্মুক্ততা এবং সহযোগিতাই হলো একমাত্র অনিবার্য পথ।‘ তিনি আরও বলেন, ‘চীন সব পক্ষের সঙ্গে একাডেমিক বিনিময় জোরদার করতে, অত্যাধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং সবার উপকারে আসে—এমন বৈজ্ঞানিক ফলাফল অর্জনে কাজ করতে প্রস্তুত। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখতে চায়...
চীনের লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা

চীনের লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা

China
চীনে রেড আর্মির লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে দুটি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার চীনের পিপলস ব্যাংক অব চায়না এগুলো প্রকাশ করে। পিপলস ব্যাংক অব চায়না জানায়, মুদ্রা দুটির মধ্যে একটি স্বর্ণমুদ্রা এবং একটি রৌপ্যমুদ্রা রয়েছে। উভয় মুদ্রাই চীনে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত। স্বর্ণ ও রৌপ্যমুদ্রা— দুটির সামনের অংশে চীনের জাতীয় প্রতীক, দেশের নাম এবং মুদ্রা প্রকাশের বছর রয়েছে। ৮ গ্রাম ওজনের গোলাকার স্বর্ণমুদ্রার পেছনের অংশে পাঁচ কোণবিশিষ্ট তারা, কাস্তে ও কুঠার, আলোকরশ্মি এবং বরফে ঢাকা পাহাড় ও তৃণভূমি অতিক্রমরত রেড আর্মির দৃশ্য রয়েছে। এতে রেড আর্মির লং মার্চ বিজয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে চীনা ভাষায় একটি শিলালিপি, ‘১৯৩৬–২০২৬’ এবং ১০০ ইউয়ান অভিহিত মূল্যও রয়েছে। এ মুদ্রার সর্বোচ্চ উৎপাদনসংখ্যা ১০ হাজারটি। ৩০ গ্রাম ওজনের গোলাকার রৌপ্যমুদ্রার পেছনের অংশে উত্তর শায়ানসি প্রদেশে রেড আর্ম...
বেইজিংয়ে চীন ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

বেইজিংয়ে চীন ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

China
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন জিবুতির পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী আব্দুলকাদের হুসেইন ওমর। বুধবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, ‘দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায় চীন-জিবুতি সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুফল ভোগ করছে জিবুতির জনগণ।‘ ওয়াং বলেন, ‘এক-চীন নীতির প্রতি জিবুতির অবিচল অবস্থানকে চীন স্বাগত জানায়। পাশাপাশি, চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জিবুতি ভবিষ্যতেও দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলে আশা করে চীন।‘ ওয়াং আরও বলেন, ‘চীন-জিবুতি সর্বাত্মক কৌশলগত অংশীদারত্বকে চীন গুরুত্ব দেয় এবং জিবুতির সঙ্গে বাস্তব-ভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে...
ডিজিটাল অবকাঠামোয় আর্থিক সেবার সুযোগ বাড়াতে এপেক অর্থমন্ত্রীদের সমর্থন

ডিজিটাল অবকাঠামোয় আর্থিক সেবার সুযোগ বাড়াতে এপেক অর্থমন্ত্রীদের সমর্থন

China
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল অবকাঠামোয় অর্থায়ন এবং আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণে সমর্থন জানিয়েছেন এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটভুক্ত অর্থনীতিগুলোর অর্থমন্ত্রীরা। চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে বুধবার শেষ হওয়া দুই দিনব্যাপী বৈঠকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি গ্রহণ এবং নীতিমালা অনুমোদন করা হয়। বৈঠকে ‘২০২৬ সালের এপেক অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতি’ গ্রহণ করা হয়। পাশাপাশি অনুমোদন দেওয়া হয় ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল অবকাঠামোয় অর্থায়নবিষয়ক নীতির বিবৃতি’। যৌথ বিবৃতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় অর্থনৈতিক নীতির সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে পরিবারগুলোকে সহায়তা দেওয়া এবং আর্থিক সেবার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ডিজিটাল অবকাঠামোয় অর্থায়নবিষয়ক নীতিমালাটি ঐচ্ছিক এবং বাধ্যতামূলক নয়। এতে সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলোকে ...
কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়: মাইক পাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়: মাইক পাইল

China, Tech news
কৃত্রিম বুদ্ধিমত্তার ভারসাম্যপূর্ণ উন্নয়নে চীনের সাফল্য, বিনিয়োগকারীদের জন্য প্রকৃত সুযোগ নিয়ে আসবে। এ ব্যাপারে চীনের দৃষ্টিভঙ্গি প্রশংসনীয়। যুক্তরাষ্ট্রের সাবেক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সুপরিচিত সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ব্ল্যাকরকের বর্তমান নির্বাহী মাইক পাইল, সম্প্রতি সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন। তিনি বলেন, চীনের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের মনোযোগ একটি ভারসাম্যপূর্ণ প্রবণতা দেখাচ্ছে। তারা শুধু অত্যাধুনিক মডেল ও ওপেন-সোর্স সক্ষমতা তৈরিতেই প্রতিশ্রুতিবদ্ধ নয়, বরং এই প্রযুক্তিগুলোকে ঘিরে থাকা অ্যাপ্লিকেশন স্তরের ওপরও মনোযোগ দেয়। চীন এআই কম্পিউটিং পরিকাঠামো নির্মাণের জন্য বিদ্যুতের সরবরাহের মতো প্রাথমিক সহায়তা প্রদান করে। আমি বিশ্বাস করি, এটি আগামী প্রান্তিক ও বছরগুলোতে বিনিয়োগকারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করবে। সূত্র: সিএমজি...
চীনের সি’আনে আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ সম্মেলন শুরু

চীনের সি’আনে আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ সম্মেলন শুরু

China
আজ (বুধবার), ২০২৬ সালের চীন আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ সম্মেলন, শায়ানসি প্রদেশের সি’আন শহরে শুরু হয়। চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চাং ছিং ওয়েই, উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। ভাষণে চাং বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আন্তর্জাতিক ‘সিস্টার সিটি’ কার্যক্রমের ওপর যথেষ্ট গুরুত্ব দেন। সাম্প্রতিক বছরগুলোয় চীনের শহরগুলোর সাথে অন্যান্য দেশের ‘সিস্টার সিটিগুলোর’ সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। এটি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের ক্ষেত্রে স্থায়ী ও সুদৃঢ় শক্তি সঞ্চার করে। তিনি আরও বলেন, আশা করা যায়, চীনের সাথে ‘সিস্টার সিটিগুলো’ যৌথভাবে চারটি বৈশ্বিক প্রস্তাব বাস্তবায়নে ভূমিকা রাখবে এবং জনগণের জন্য বাসযোগ্য শহর নির্মাণ ও সম্মিলিতভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আরও আন্তরিকতার সাথে কাজ করে যাবে। উল্লেখ্য এবারের সম্মেলনের প্রতিপাদ্য: সিস্টার সিটি অংশীদারিত্ব গড়ে তোলা এবং...
মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান চীনের

মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান চীনের

China
মধ্য আফ্রিকায় রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি সুন লেই, গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদের মধ্য আফ্রিকা বিষয়ক প্রকাশ্য সম্মেলনে, এ আহ্বান জানান। সুন লেই বলেন, মধ্য আফ্রিকার রাজনৈতিক প্রক্রিয়া সামনে এগিয়ে চলেছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতিও সাধিত হয়েছে। তবে, নিরাপত্তা, দেশ প্রশাসন, ও উন্নয়নের ক্ষেত্রে দেশটি নতুন নতুন চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত, দেশটিতে রাজনৈতিক প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়তা করা। সুন আরও বলেন, চীন দৃঢ়ভাবে মধ্য আফ্রিকার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সমর্থন করে। চীন দেশটির সাথে সহযোগিতা জোরদার করতে এবং একে স্থায়ী শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে ইচ্ছুক। সূত্র: সিএমজি...
শাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দিয়েছেন লি ছিয়াং

শাংহাই সহযোগিতা সংস্থার সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দিয়েছেন লি ছিয়াং

China
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গত মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধান পরিষদের ২৫তম বৈঠকে যোগ দেন। বৈঠকে দেওয়া ভাষণে লি ছিয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশকেক শীর্ষ সম্মেলনে উল্লেখ করেছেন, মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসসিওর উচিত সাহসের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করা এবং ইতিহাসের গতিপথকে সক্রিয়ভাবে প্রভাবিত করা। লি ছিয়াং বলেন, এ লক্ষ্য অর্জনে নীতিগত বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আরও ব্যাপক ঐকমত্য গড়ে তুলতে হবে। পাশাপাশি দূরদর্শী চিন্তাভাবনা, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও দৃঢ় অঙ্গীকারের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মাধ্যমে সংস্থার পরিচালনাগত দক্ষতা বাড়ানো, উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করা, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনে অব...
বিদেশি পর্যটকদের কাছে চীনের জনপ্রিয়তা বাড়ছে যে কারণে

বিদেশি পর্যটকদের কাছে চীনের জনপ্রিয়তা বাড়ছে যে কারণে

China
লি ওয়ানলু শিশির সম্প্রতি চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর এক কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভিসামুক্ত সুবিধায় চীনে প্রবেশকারী বিদেশি নাগরিকের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বিভিন্ন অঞ্চলে চীন ছাড়ার আগে কর ফেরত পাওয়ার আবেদন এবং ফেরত দেওয়া করের পরিমাণও বেড়েছে। বিদেশি পর্যটকদের কেনাকাটায় পূর্ণ লাগেজ শুধু তাদের বাড়তি ব্যয়ের কথাই বলে না, বরং ‘চীনে তৈরি’ পণ্যের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বৃদ্ধির ইঙ্গিতও দিচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ‘চীন ভ্রমণ’-এর জনপ্রিয়তা বিদেশি গণমাধ্যমেরও নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ওয়ার্ল্ড ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভিসামুক্ত নীতি এবং প্রবেশসংক্রান্ত আনুষ্ঠানিকতা সহজ করার ফলে চীন ভ্রমণ আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক হয়েছে। পাশাপাশি, দেশটির উচ্চগতির রেলব্যবস্থা ...
জিম্বাবুয়েতে চেচিয়াংয়ের পরিবেশন শিল্পের এক ঝলক

জিম্বাবুয়েতে চেচিয়াংয়ের পরিবেশন শিল্পের এক ঝলক

China, Entertainment
জিম্বাবুয়ের রাজধানী হারারেতে উজ্জ্বল পোশাক পরিহিত ‘উচু অপেরা’ শিল্পীরা শতবর্ষী চীনা অপেরা ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রদর্শনী তুলে ধরেন। তাঁদের সাবলীল অঙ্গভঙ্গি, সুউচ্চ কণ্ঠস্বর এবং মার্শাল আর্টের নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। গত সোমবারের এই আয়োজনে উচু অপেরার বেশ কিছু ধ্রুপদী পরিবেশনা স্থান পায়। এর মধ্যে ছিল চমৎকার ‘দ্য গডেস অফ হেভেন স্ক্যাটার্স ফ্লাওয়ার্স’, বুদ্ধিদীপ্ত ও অভিব্যক্তিপূর্ণ ‘দ্য সেডান রাইড’ এবং চীনা সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘জার্নি টু দ্য ওয়েস্ট’-এর জনপ্রিয় কাহিনি অবলম্বনে নির্মিত রোমাঞ্চকর পরিবেশনা ‘থ্রি ফাইটস্ এগেইনস্ট দ্য হোয়াইট বোন ডিমন’। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে উদ্ভূত ‘উচু অপেরা’—যা ‘চিনহুয়া অপেরা’ নামেও পরিচিত—একটি ঐতিহ্যবাহী পরিবেশন শিল্প। এতে গান, শারীরিক কসরত (অ্যাক্রোব্যাটিক্স) এবং শৈল্পিক অঙ্গভঙ্গির এক নিপুণ সংমিশ্রণ ঘটে, যার মাধ্যমে চীনা ইতিহাস ও লোকগাথার চিরন্...
চীনের জাতীয় কার্বন ট্রেডিং বাজার ১ বিলিয়ন টনের মাইলফলক স্পর্শ করেছে

চীনের জাতীয় কার্বন ট্রেডিং বাজার ১ বিলিয়ন টনের মাইলফলক স্পর্শ করেছে

China
চীনের জাতীয় কার্বন নির্গমন ট্রেডিং বাজারে লেনদেনের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ১ বিলিয়ন মেট্রিক টন অতিক্রম করেছে। বুধবার দেশটির পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের ভাইস-মিনিস্টার লি কাও এ তথ্য জানিয়েছেন। স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত পাঁচ বছরেরও বেশি সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার পর শূন্য থেকে চীনের এই কার্বন বাজার বর্তমানে বিশ্বের বৃহত্তম কার্বন ট্রেডিং বাজারে পরিণত হয়েছে। এই বাজারটি এখন চীনের মোট কার্বন ডাই অক্সাইড নির্গমনের ৬৫ শতাংশেরও বেশি—অর্থাৎ প্রায় ৮৩০ কোটি টন কার্বন নির্গমন কভার করছে। লি কাও জানান, কার্বন ট্রেডিং ব্যবস্থার ফলে ১ হাজার ১০০টিরও বেশি প্রধান নির্গমনকারী প্রতিষ্ঠান পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রায় ৩ হাজার ৬০০ কোটি ইউয়ান (প্রায় ৫৩৯ কোটি মার্কিন ডলার) অর্থনৈতিক রিটার্ন অর্জন করেছে। একই সাথে, সামগ্রিকভাবে সামাজিকভাবে কার্বন...
২০৩০ সালের মধ্যে বিজ্ঞাপন শিল্পে বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

২০৩০ সালের মধ্যে বিজ্ঞাপন শিল্পে বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য চীনের

China
২০৩০ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে প্রায় ১০ শতাংশ হারে বিজ্ঞাপন শিল্পের প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়েছে চীন। মঙ্গলবার ঘোষিত পাঁচ বছর মেয়াদি এক পরিকল্পনায় এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনায় ডিজিটাল উদ্ভাবন এবং উৎপাদন, ভোক্তাপণ্য ও কৃষিখাতের সঙ্গে বিজ্ঞাপন শিল্পের ঘনিষ্ঠ সংযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রণবিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন এবং আরও ছয়টি সরকারি সংস্থা যৌথভাবে এ পরিকল্পনা প্রকাশ করেছে। এতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সৃজনশীল সক্ষমতা জোরদার এবং প্রশিক্ষণ সম্প্রসারণের কথা বলা হয়েছে। পাশাপাশি অন্যান্য শিল্পকে ক্রেতাদের কাছে পৌঁছাতে এবং নিজস্ব ব্র্যান্ড গড়ে তুলতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নির্ধারিত আকারের বেশি সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিবেদন করা বিজ্ঞাপন আয় ২.০৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। ২০২০ সালের তুল...