Browsing author

abc

স্ত্রীকে উপহার ৫৫ হাজার ড্রেস, জানুন এই দম্পতির ভালবাসার কাহিনি

মার্গট ও পল ব্রকম্যানের দাম্পত্য জীবনের ৫৬ বছর অতিবাহিত। এবং এই সুদীর্ঘ সময়ে স্ত্রীকে তিনি উপহার দিয়েছেন ৫৫ হাজার ড্রেস।সেই কোন তরুণ বয়সে দেখা হয়েছিল মার্গটের সঙ্গে পলের। তখন দু’জনেই জার্মানির বাসিন্দা। এক নাচের আসরে মার্গটকে প্রথম দেখেন পল। দেখেই ভাল লেগে গিয়েছিল তাঁকে। তার পরে সবই যেন স্বপ্নের মতো।মার্গট ও পল ব্রকম্যানের দাম্পত্য জীবনের […]

ফেসবুকে এসে গেছে ডার্ক মোড , জেনে নিয়ে ব্যবহার করুন আজই

নতুন উপায়ে রাতের অন্ধকারেও দিব্যি চ্যাট করা যাবে চোখের উপরে চাপ না ফেলে।ফেসবুকে এবার ‘ডার্ক মোড’। চমকে দেওয়া এই নতুন উপায়ে রাতের অন্ধকারেও দিব্যি চ্যাট করা যাবে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে এই ‘ডার্ক মোড’-এর দেখা মিলবে।ফেসবুক কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই মোড ব্যবহারের ফলে অন্ধকারে চোখের উপরে চাপ পড়া […]

কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ দেখে

কারা আপনাকে গোপনে হিংসে করেন, জেনে নিন ৬টি লক্ষণ দেখে আপনি কি সফল? পেশাগত সাফল্যে, পারিবারিক সুখে, আত্মিক শান্তিতে আপনি তৃপ্ত। চার পাশে তাকিয়ে দেখার সময় আপনার হয় না। কিন্তু এসবের মধ্যেই আপনি টের পান, ঈর্ষার কিছু সবুজ চোখ আপনাকে ঘিরে রয়েছে। প্রকাশ্যে যাঁরা আপনাকে ঈর্ষা করেন, তাঁদের আপনি সহজেই চিহ্নিত করতে পারেন। তাঁদের সংস্পর্শ এড়িয়ে […]

‘একহাঁড়ি রসগোল্লার চেয়েও মিষ্টি’ স্বস্তিকার কেমন বয়ফ্রেন্ড পছন্দ

ছোটপর্দার ‘ডালি’ অবসর সময়ে কী করেন? তাঁর কেরিয়ারের লক্ষ্যটাই বা কী? এবেলা ওয়েবসাইটের সঙ্গে একান্ত আড্ডায় উঠে এল পুরনো-নতুন অনেক অজানা কথা।ছোটপর্দা বা বড়পর্দায় তোমাকে তো খুব সুইট লাগে কিন্তু রিয়েল লাইফে তুমি ঠিক কতটা সুইট?স্বস্তিকা: হি হি হি… এক হাঁড়ি রসগোল্লা, তার থেকে অনেকটা বেশি।সেই রসগোল্লা কি কলকাতার?স্বস্তিকা: এই রে… যদি কলকাতার রসগোল্লা সবচেয়ে মিষ্টি […]

বাঙালি যুবকদের বৌদি-প্রীতির কারণ কী? জেনে নিন উত্তর

বৌদি বা সাধারণভাবে মধ্যবয়সি মহিলাদের প্রতি আকর্ষণ কমবেশি সব বাঙালি কিশোর-যুবকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই বৌদি -প্রীতির কারণ কী?ওবাড়ির ঝুমুর বৌদি ভেজা চুলে বারান্দায় এলেই তাঁর দিকে অপলক নেত্রে চেয়ে থাকে এবাড়ির ক্লাস ইলেভেনের দীপক। পাশের পাড়ার সুনন্দা বৌদির কথা ভেবে ভেবে রাত্রে ঘুম আসে না এই পাড়ার মাধ্যমিক পাশ বান্টির। এইসব ‘বৌদি’ বা […]

অভিনয়কে কাজ হিসেবে দেখি না, ওটাই আমার জীবন: মুমতাজ

বাবা-ঠাকুরদা কিংবদন্তি জাদুকর। কিন্তু তিনি চান রুপোলি পর্দায় ম্যাজিক দেখাতে। যে ম্যাজিকের নাম অভিনয়। এবেলা.ইন-এর মুখোমুখি মুমতাজ সরকার।কেরিয়ারের শুরু বাংলাদেশের ছবিতে। ক্রমে তিনি হয়ে উঠেছেন টলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। কাজ করেছেন হিন্দি, তেলুগু, তামিল ছবিতেও। এবার তিনি কাজ শুরু করলেন একটি ইংরেজি-হিন্দি দ্বিভাষিক ছবিতে। সেই উপলক্ষে এবেলা.ইন-এর মুখোমুখি হলেন অভিনেত্রী মুমতাজ সরকার।দোল খেললেন? বাবা, মা, দিদি শো […]

স্যামসাং -এর নয়া ফোন, সাধ্যের মধ্যেই দাম, জেনে নিন বিস্তারিত

স্যামসাং -এর নয়া স্মার্টফোন গ্যালাক্সি এম৩০। গত ৭ মার্চ প্রথম বার অনলাইনে ক্রেতাদের সামনে সুযোগ হয়েছিল ফোনটি কেনার। দ্রুত নিঃশেষ হয় স্টক। এবার আরও একবার সুযোগ মিলবে নতুন এই ফোন কিনে নেওয়ার।প্রথম বারের ফ্ল্যাশ সেলে স্যামসাং-এর অনলাইন শপ ছাড়াও আমাজন থেকে ফোন কেনা সুযোগ মিলেছিল। ৭ মার্চের পরে এবার ১২ মার্চ পরবর্তী সেলের দিন ঠিক […]

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে আগুন

রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ আগুন লাগে।ফায়ার সার্ভিস ৮টা ০৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ২টি ইউনিট ৮টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে।আগুন লাগার বিষয়টি […]

শেরপুরের খবর : শেরপুরে বেগুনি ধানের ঝলকানি

শেরপুরের সবুজ মাঠে বেগুনি ধানগাছের ঝলকানি কৃষকের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে। শেরপুরে নকলা উপজেলার বারইকান্দি ও নালিতাবাড়ী উপজেলার ভেদিকুড়া গ্রামে দুই কৃষকের দুটি প্লটে বেগুনি রঙের ধানক্ষেত কৃষক ও পথচারীদের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে। চারদিকে বিস্তৃত সবুজ ধানক্ষেতের মধ্যে বেগুনি রঙের এই ধানগাছ দেখে কেউ কেউ থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন, ধানের এমন হাল কেন? সবুজ […]

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশিসহ ১০ জন নিহত

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকবাহী একটি বাস ড্রেনে পড়ে সংঘটিত দুর্ঘটনায় ৬ বাংলাদেশি সহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জন। রাত ১২টার শিফটে কাজ করা শ্রমিকদের বহন করছিলো বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ড্রেনে পড়ে গেলে ড্রেনটির দেয়ালের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়বাসটি। খবর নিউ স্ট্রেইট টাইমস অনলাইন।রবিবার (৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, […]

সব সম্পত্তি ট্রাস্টে দিলেন এরশাদ

একটি ট্রাস্ট গঠন করে তাতে নিজের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল রবিবার বিকেলে এই ট্রাস্ট গঠন করেন। পরে নিজের বাসভবন বারিধারার প্রেসিডেন্ট পার্কে গুলশান রেজিস্ট্রি অফিসের লোকজন ডেকে এনে সব সহায়-সম্পত্তি ট্রাস্টের নামে রেজিস্ট্রেশনের কাজ সম্পাদন করেন তিনি।গতকাল রাতে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের […]

মশার কামড় নয় গানে ‘মাতাল’ হবে মশা!

অবসরে সংগীতের কাছে কে না যায়! কিন্তু মশার কামড় থেকে রক্ষা পেতে সংগীতের ব্যবহারের কথা কি কেউ শুনেছেন? গানে মশাও ‘মাতাল’ হয়—এমন সম্ভাবনার কথাই জানাচ্ছেন একদল গবেষক। সম্প্রতি এসংক্রান্ত নিবন্ধ গবেষণা সাময়িকী ‘আর্কটা ট্রপিকা’য় প্রকাশিত হয়েছে।গবেষকদের ভাষ্য, মশার কামড় রোধে ‘ডাবস্টেপ মিউজিক’ ভালো ফল দেয়। সুরের মূর্ছনায় নেচে-গেয়ে মশগুল হয় মশা। এর ফলে মশারা কামড়ানোর […]

সিলেটের খবর : কুশিয়ারায় ধরা পড়ল ১৫০ কেজির বাঘাইড়!

সিলেটের কুশিয়ারা নদী থেকে জেলেদের জালে ১৫০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির দাম চার লাখ টাকা বলে জানা গেছে। রোববার সকালে জকিগঞ্জ উপজেলার ডুবাইরচর গ্রাম সংলগ্ন নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। ওই জেলের কাছ থেকে মাছটি কিনে সিলেট নগরের লালবাজারে তোলেন মাছ ব্যবসায়ী মোখলেস মিয়া। মাছটিকে এক নজর দেখার জন্য বাজারে […]

মোস্তাফিজ ৪ বছর পর ডিপিএলে ফিরছেন

দীর্ঘ ৪ বছর পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) ফিরছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ডিপিএলে এই  বাঁহাতি পেসারকে দেখা যাবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের জার্সিতে। প্লেয়ার্স ড্রাফট থেকে মোস্তাফিজকে নিয়েছিল শাইনপুকুর। সব ঠিক থাকলে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। আগামী ১১ই এপ্রিল খেলাঘর সমাজকল্যাণ সমিতির […]

ডা. এজাজ : শুধুই নাটক নয়

আরটিভিতে গত বছরের শেষের দিকে প্রচার শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘স্বাস্থ্য মামা’। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। ডা. এজাজ জানান, এটা শুধুই নাটক নয়।নাটক প্রচারের শেষে দর্শকের উদ্দেশ্যে তিনি হেলথ টিপস দিয়ে থাকেন। দেশে […]