মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা নিলেন এসআই
গাজীপুরে মামলার ভয় দেখিয়ে সাত ব্যক্তির কাছ থেকে দুই লাখ তিন হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ করলে একাধিক মাদক ও হত্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছেন তিনি। অভিযুক্ত উপপরিদর্শক ইয়াসিন আরাফাত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় কর্মরত।ভুক্তভোগী সাত ব্যক্তির মধ্যে একজন মুক্তিযোদ্ধার সন্তান, দুজন মুদি দোকানি এবং অন্যদের কেউ […]