Browsing author

abc

চীনের অর্থনীতি ও উন্নয়নে নতুন পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টেট কাউন্সিলের নির্বাহী বৈঠকে দেশটির অর্থনৈতিক উন্নয়ন জোরদারে নতুন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার শুরুতে উদ্ভাবনভিত্তিক, উচ্চমানের ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সরকারের বিদ্যমান নীতিগুলোর কার্যকর ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী নতুন সহায়ক নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা […]

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার এই সাক্ষাৎ করেন তারা।সাক্ষাৎকালে দুই পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।সূত্র: সিএমজি

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে চীনের সেনাবাহিনী

আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের ন্যায়বিচারপন্থী দেশ ও শক্তির সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চীন।চীনের প্রতিরক্ষামন্ত্রী তং চুন শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা জানান।তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে চীন যৌথভাবে কাজ করতে […]

শিকাগোতে চীনের ৫ম আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর প্রচারসভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরাম এবং ৫ম চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো (সিআইএসসিই)-এর প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক ও ব্যবসায়িক অঙ্গনের ১৮০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।বিশ্বের প্রথম জাতীয় পর্যায়ের সরবরাহ শৃঙ্খলভিত্তিক প্রদর্শনী হিসেবে ২০২৩ সালে যাত্রা শুরু করে চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো। আয়োজকদের তথ্য অনুযায়ী, এর […]

হুয়াংইয়ান তাও দ্বীপ নিয়ে ফিলিপাইনকে কড়া হুঁশিয়ারি চীনের

আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের হুয়াংইয়ান তাও দ্বীপকে ঘিরে ফিলিপাইনের তথাকথিত ‘আঞ্চলিক সমুদ্রের সীমারেখা’ নির্ধারণের পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি প্রকাশ করে জানায়, ফিলিপাইনের এই পদক্ষেপ চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্বের ওপর গুরুতর হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।বিবৃতিতে বলা হয়েছে, ফিলিপাইনের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের […]

হুয়াংইয়ান তাও এলাকায় যৌথ নৌ-আকাশ মহড়া চালিয়েছে চীনের পিএলএ

চীনের গণমুক্তিফৌজ (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড শনিবার হুয়াংইয়ান তাও এবং এর আশপাশের চীনের দাবি করা আঞ্চলিক সমুদ্র ও আকাশসীমায় যৌথ নৌ ও বিমান মহড়া পরিচালনা করেছে।সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং অঞ্চলের কিছু দেশের এমন কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এ মহড়ার উদ্দেশ্য ছিল […]

ইরানে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করল চীন

আগস্ট ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের কাছে অস্ত্র বিক্রির অভিযোগ নিয়ে রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে চীন। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযোগ সত্য নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, এ বিষয়ে চীন আগেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি বলেন, চীন সব সময় শান্তি প্রতিষ্ঠা এবং […]

সাংস্কৃতিক নিদর্শনখাতে ৫ বছরের পরিকল্পনা, বড় আয়োজনে চীন

সাকিব সিকান্দারদেশের সাংস্কৃতিক নিদর্শনখাতের অগ্রাধিকারগুলো নির্ধারণ করে আগামী পাঁচ বছরের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ সাংস্কৃতিক ঐতিহ্য কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসন প্রকাশিত এ পরিকল্পনাটি বুধবার জনমত গ্রহণের জন্য উন্মুক্ত করা হয়।পরিকল্পনায় ১০টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক […]

অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে সময়োপযোগী নীতির প্রস্তুতি নিচ্ছে চীন

সাকিব সিকান্দারবৃহস্পতিবার বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব পর্যায়ের বৈঠক স্পষ্ট বার্তা দিয়েছে যে, দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির ধারায় এগিয়ে নিতে সময়োপযোগী অতিরিক্ত নীতি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এই নতুন প্রবৃদ্ধির ভিত্তি হবে উন্নত প্রযুক্তি, উদ্ভাবন এবং আরও ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক কাঠামো। চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের (এনডিআরসি) দুই অর্থনীতিবিদ এ […]

সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে সিপিসি-আয়োজিত সভায় ভাষণ দিয়েছেন সি চিন পিং

সিপিসি-বহির্ভূত সদস্যদের নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করে সিপিসি কেন্দ্রীয় কমিটি। ২৪ জুলাই বেইজিংয়ে আয়োজিত ওই সভায় বিভিন্ন গণতান্ত্রিক দলের নেতা, সর্ব-চীন শিল্প ও বাণিজ্য ফেডারেশন এবং দল-বহির্ভূত ব্যক্তিত্বদের কাছ থেকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মসূচী বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং আলোচনাসভায় সভাপতিত্ব […]

পাঁচ বছরে বৈশ্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম চীনের প্রস্তাবিত জিডিআই

তামান্না জেনিফারবিশ্বজুড়ে সংরক্ষণবাদ ও ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) পাঁচ বছরে একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। অংশীদারত্বমূলক ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে এই উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন অর্জন করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে বাস্তব উন্নয়নমূলক ফলাফল বয়ে এনেছে।চীনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৩০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা […]

জুলাইয়ে চীনে গ্রীষ্মকালীন ভোগব্যয়ে উর্ধ্বগতি, তথ্যসেবায় শক্তিশালী প্রবৃদ্ধি

চীনের সরকারি পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে গ্রীষ্মকালীন ভোগব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে তথ্যসেবা-সংশ্লিষ্ট শিল্পখাতও শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে। শুক্রবার এ তথ্য প্রকাশ করা হয়।চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিংয়ের (সিএফএলপি) তথ্য অনুযায়ী, গ্রীষ্মকালীন ভ্রমণ ও ভোগব্যয়ের উল্লম্ফনের ফলে বিমান পরিবহন, পর্যটন, আবাসন এবং বিনোদনখাতের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।জুলাইয়ে বিমান পরিবহন খাত […]

সি চিন পিংয়ের সভাপতিত্বে সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (বৃহস্পতিবার)। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চলতি বছরের অক্টোবরে বেইজিংয়ে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে ছিল রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে কাজের প্রতিবেদন পেশ, পার্টির […]

আগস্টে শুরু হচ্ছে চীন-থাইল্যান্ডের বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’

চলতি বছরের আগস্টে থাইল্যান্ডে চীন ও থাইল্যান্ডের যৌথ বিমান মহড়া ‘ফ্যালকন স্ট্রাইক-২০২৬’অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন।তিনি জানান, মহড়ায় অংশ নিতে চীন বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, সংশ্লিষ্ট ইউনিট এবং স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা বাহিনী পাঠাবে।চিয়াং বিন বলেন, এই যৌথ মহড়ায় দুই দেশের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ […]

কুয়াংতোংকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য চীনের

শক্তিশালী সার্ভার শিল্পভিত্তি ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কম্পিউটিং অবকাঠামোর আধুনিকায়ন ত্বরান্বিত করছে চীনের কুয়াংতোং প্রদেশ। এর মাধ্যমে উচ্চতর দক্ষতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং স্বল্প-কার্বন উন্নয়ন নিশ্চিত করে প্রদেশটিকে একটি প্রধান উৎপাদনকেন্দ্র থেকে বৈশ্বিক বুদ্ধিমান কম্পিউটিং কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী তোংকুয়ান সম্প্রতি ‘কম্পিউটিং পাওয়ার ইন্ডাস্ট্রি আইল্যান্ড’ নির্মাণে বৈশ্বিক বিনিয়োগ আহ্বান […]