Browsing author

abc

জাতীয় দিবসের ছুটিতে অর্থনীতির প্রাণশক্তি দেখাল চীন

১ অক্টোবর থেকে টানা এক সপ্তাহ ধরে চলছে চীনের জাতীয় দিবসের ছুটি। এ সময় চীনে পর্যটকের আগমন ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। আগের চেয়ে আরও বেশি বিদেশি পর্যটক একটি উন্মুক্ত ও প্রাণবন্ত দেশের সাংস্কৃতিক ও পর্যটন আকর্ষণ এবং উন্নয়নের প্রাণশক্তি অনুভব করতে চীনে আসছেন।চলতি বছরের প্রথমার্ধে চীনে বিদেশি পর্যটকের সংখ্যা ২ কোটি ২৯ লাখ ১৪ হাজারে […]

গোল্ডেন উইকে পর্যটকের চাপ চীনের নতুন ফিংলু খালে

চীনের জাতীয় দিবসের ছুটিতে জমে উঠেছে দক্ষিণাঞ্চলীয় কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সদ্য চালু হওয়া ফিংলু খাল। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলা ‘গোল্ডেন উইক’ ছুটিতে দেশের নানাপ্রান্তের পর্যটক ভিড় করছেন নতুন এই নৌপথে।গেল ১৬ সেপ্টেম্বর চালু হওয়া ১৩৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফিংলু খাল উত্তরের শিচিয়াং নদীর নৌপথকে দক্ষিণের বেইবু উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ১৯৪৯ […]

চীনের জাতীয় দিবসে বুর্জ খলিফায় সিএমজির লাইট শো

গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ‘চায়না রেড’ রঙে আলোকিত করা হয়।চায়না মিডিয়া গ্রুপের সিএমজি’র সুনিপুণভাবে নির্মিত লাইট শো’র মাধ্যমে ৮২৮ মিটার উঁচু ভবনটি পাঁচতারা লাল পতাকা ও চোখ ধাঁধানো আলোয় আলোকিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে দুবাইয়ের রাতের আকাশে মাতৃভূমির প্রতি […]

বাংলাদেশের জনগণের দৃঢ়তা ও জাতীয় মর্যাদাবোধ দেখে মুগ্ধ: চীনা রাষ্ট্রদূত

পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও গভীর হওয়া, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় অগ্রগতি এবং দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগের কারণে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ‘অর্ধশতাব্দীরও বেশি সময় হাতে হাত রেখে, আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে’ শীর্ষক এক বিবৃতিতে […]

জাতীয় দিবসে আতশবাজিতে ঝলমলে চীনের হংকং

চীনের জাতীয় দিবসে বর্ণিল সাজে সেজেছিল চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। ভিক্টোরিয়া হারবারের দুই তীরে হাজারো মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাতের আকাশে ২৩ মিনিটের মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীতে উদযাপিত হয় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।আট পর্বের এই বিশেষ আতশবাজি প্রদর্শনীতে একের পর এক রঙের বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে হংকংয়ের রাতের আকাশ। সবুজ ও নীল […]

জাতীয় দিবসের ছুটি: চীনে বাড়ানো হয়েছে ট্রেন ও সড়ক পরিবহন সক্ষমতা

চীনে শুরু হয়েছে সাত দিনের জাতীয় দিবসের ছুটি। এ সময় বাড়তি যাত্রী চাপ সামলাতে অতিরিক্ত ট্রেন চালু, রেল স্টেশনগুলোতে রাতভর কার্যক্রম এবং মহাসড়কে যান চলাচলের সক্ষমতা বাড়ানো হয়েছে। চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে যে, বৃহস্পতিবার দেশজুড়ে আন্তঃআঞ্চলিক যাত্রা ছাড়ানোর কথা প্রায় ৩৩ কোটি ৪০ লাখ।জাতীয় দিবসের ছুটি চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। এ সময়ে অনেকে অবকাশ […]

ওয়াশিংটনে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস। বুধবারের এ আয়োজনে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।চীনের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন খাতের ব্যক্তিত্ব এবং নানা দেশের কূটনীতিকসহ ৮০০ জনের বেশি অতিথি অংশ নেন।চীনের প্রেসিডেন্ট সি চিন […]

দূতাবাসে জাপানি সেনার অনুপ্রবেশ চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন: মুখপাত্র

ছুরি হাতে জাপানের এক সেল্ফ-ডিফেন্স ফোর্সের (এসডিএফ) সদস্যের চীনা দূতাবাসে অনুপ্রবেশের ঘটনাকে চীনের সার্বভৌমত্ব ও মর্যাদার গুরুতর লঙ্ঘন বলে প্রতিবাদ জানিয়েছে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাস।দূতাবাসের এক মুখপাত্র জানান, গত ২৪ মার্চ জাপানের গ্রাউন্ড সেল্ফ-ডিফেন্স ফোর্সের (জিএসডিএফ) সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতা কাঁটাতারের বেড়া টপকে ছুরি হাতে টোকিও’র চীনা দূতাবাসে ঢুকে পড়েন। এ সময় তিনি চীনা কূটনীতিকদের […]

বিশ্বজুড়ে চীনা দূতাবাসে ৭৭তম জাতীয় দিবস উদযাপন

বিভিন্ন দেশে চীনের দূতাবাস ও কূটনৈতিক মিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।পাকিস্তানে জাতীয় দিবসের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বেইজিংয়ের সঙ্গে পাকিস্তানের ‘সব আবহাওয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব’ আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন […]

জ্বালানি ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথপ্রদর্শক আলহাজ্ব মাহমুদ হাসান পরলোক গমন করেছেন।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের জ্বালানি অবকাঠামো ও মেগা প্রকল্প নির্মাণশিল্পের পথিকৃৎ এবং দীপন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাহমুদ হাসান আর নেই। তিনি ২৬ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত ১১টা ১ মিনিটে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।মরহুমের নামাজে জানাজা ২৭ সেপ্টেম্বর […]

মসজিদ নয়: ভাঙতে হবে বিদ্বেষের দেয়াল

      মীর আব্দুর আলীমমসজিদ ভাঙার ঘটনা কোনোভাবেই শুধু একটি স্থাপনা ভেঙে ফেলার ঘটনা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, প্রার্থনা, স্মৃতি, আবেগ এবং ধর্মীয় পরিচয়। ভারতে সাম্প্রতিক সময়ে বহু পুরোনো মসজিদ ও মুসলিম ধর্মীয় স্থাপনা নিয়ে মামলা, জরিপ, অপসারণের উদ্যোগ এবং কোথাও কোথাও ভাঙার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ও প্রতিবাদ দেখা যাচ্ছে, […]

বাকৃবিতে সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’ এর সভাপতি ড. জিয়াউল, সম্পাদক ফাহিম

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিভুজ’-এর ২০২৬-২৭ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন পশুপালন অনুষদের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম।বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ত্রিভুজের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত […]

যে কারণে এমপি মিষ্টির পদত্যাগ

আলোচিত বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিশ্চিত করেন।পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে স্পিকার […]

এক অনন্য চীনা প্রথা: থিয়েনআনমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন

অক্টোবর ১: আজ (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী। দিবসটি উপলক্ষে বেইজিংয়ের থিয়েনআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান।বেইজিংয়ের শরতের রাতটি ছিল শীতল। তারপরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছিল স্কোয়ারে। অনন্য এ মুহূর্তের সাক্ষী হতে সারারাতও জেগেছিলেন তারা।সূত্র: সিএমজি

লন্ডনে বিশেষ কনসার্টে হুনানের ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে পশ্চিমা সিম্ফনির মেলবন্ধন

চীনের হুনানের ঐতিহ্যবাহী লোকসংগীত মূর্ছনা ছড়াল লন্ডনে। এর আগে এডিনবার্গ ফেস্টিভ্যালে চীনের লোকসংগীত প্রযোজনা ‘আ প্যানারোমা অব হিউম্যান’ পাঁচ তারকা রিভিউ পেয়েছিল। এরপর লন্ডনে হুনানের সমৃদ্ধ ঐতিহ্যবাহী পরিবেশনা দুই দেশের বন্ধুত্বের সুরকে আরও জোরালো করে তুলেছে।এই কনসার্টে দুই ভিন্ন সংগীত সংস্কৃতির শীর্ষস্থানীয় শিল্পীরা একত্রিত হন। অংশ নেয় চীনের খ্যাতনামা হুনান সং অ্যান্ড ড্যান্স থিয়েটার এবং […]