Browsing author

abc

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি’র উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট সি চিন পিং-এর উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে চীন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) উপসচিব আলি বাঘেরি কানির সঙ্গে সোমবার বেইজিংয়ে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার মঙ্গলবারের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক […]

হংকংয়ে বৈশ্বিক ক্রেতাদের সামনে পোশাকশিল্পের সক্ষমতা তুলে ধরল বাংলাদেশ

এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) যৌথ উদ্যোগে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোড শো ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, উদ্ভাবনী প্রযুক্তি ও টেকসই উৎপাদনব্যবস্থা নিয়ে আলোচনা হয়।পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অংশীদারত্ব বাড়ানো এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর […]

চীনের এই দামি আখরোট খাওয়ার জন্য নয়!

 সাকিব সিকান্দারআট বছর আগে মিলানে ইতালির কনটেন্ট ক্রিয়েটর ক্যারোলিনা ডি কন্ডিও প্রথমবারের মতো তার হবু স্বামীর সঙ্গে পরিচিত হন। তার স্বামী একজন চীনা। তখন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তার স্বামী সবসময় হাতের তালুতে দুটি আখরোট ঘোরাতেন।  আখরোট ঘোরানোর এই কৌশল ও টুকটুক শব্দে মুগ্ধ হয়ে ডি কন্ডিও নিজেও চেষ্টা করেন। তবে দেখতে যতটা সহজ […]

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের সুলতানের বৈঠক, সহযোগিতা বৃদ্ধির বার্তা

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীন সফররত ওমানের সুলতান হিথাম বিন তারিক আল সাঈদ। সোমবার তাদের মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে লি বলেন, ‘সোমবার সকালে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চীন-ওমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার নতুন রূপরেখা তৈরি হয়েছে।‘তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুদৃঢ় ও একে অপরকে […]

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি’র জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় মন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল-আইবান। সোমবার বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আল-আইবান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের একটি চিঠি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে হস্তান্তর করেন। চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে […]

সিআইআইই’র উদ্বোধনে যোগ দিচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী

চীনের নবম চায়না আন্তর্জাতিক আমদানি মেলার (সিআইআইই) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির উপপ্রধানমন্ত্রী তিং সুয়েসিয়াং। অনুষ্ঠানে যোগ দিয়ে মূল বক্তব্য রাখবেন তিনি। মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতোং।তিনি জানান, আগামী ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম চায়না আন্তর্জাতিক আমদানি মেলা। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও এ আয়োজনের […]

চীনের আইনসভায় আন্তঃসীমান্ত দুর্নীতি দমন ও আর্থিকখাতের খসড়া আইন পর্যালোচনা

২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত বেইজিংয়ে সর্বশেষ স্থায়ী কমিটির অধিবেশন আহ্বান করেছে চীনের সর্বোচ্চ আইনসভা। এতে সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা, রাষ্ট্রীয় সম্পদ, অ্যান্টার্কটিকার সুরক্ষা এবং আন্তঃসীমান্ত দুর্নীতি দমনসহ বিভিন্ন বিষয়ে একাধিক খসড়া আইন ও সংশোধনী বিল পর্যালোচনা করা হচ্ছে।আন্তঃসীমান্ত দুর্নীতি দমন বিলের দ্বিতীয় খসড়ায় জাতীয় নিরাপত্তার সামগ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আইন প্রণয়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে […]

বিএনপির জন্ম ও জামায়াতের একা পথচলা

ইঞ্জিনিয়ার সাইমুম সাদির ফেসবুক থেকেবিএনপির প্রথম প্রধান মন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান। তিনি ৫২ ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিলেন। এবং ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে জাতি সংঘের অধিবেশনে যোগ দিয়ে, জোর গলায় বলেছিলেন,আমি একজন বাঙালী হয়ে বলছি ,২৫ মার্চ রাতে পাকিস্তান ঢাকায় কোন গণহত্যা চালায়নি। স্বাধীনতা যুদ্ধের পরে শাহ আজিজুর রহমান রাজাকার আইনে গ্রেফতার হয়ে ২ বছর […]

ইউরোপে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি যে ১০ দেশে, শীর্ষে কোন দেশ

ইউরোপে কাজ করতে চান? কিংবা কোন দেশে চাকরি করলে তুলনামূলক বেশি আয় করা সম্ভব, তা জানতে আগ্রহী? সে ক্ষেত্রে শুধু একজন কর্মীর মোট বেতন বা মাসিক আয়ের পরিমাণ দেখলেই হবে না। আয়কর, সামাজিক নিরাপত্তা চাঁদা এবং অন্যান্য বাধ্যতামূলক কর্তন শেষে একজন কর্মীর হাতে প্রকৃতপক্ষে কত অর্থ থাকে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।ইউরোপের বিভিন্ন দেশে বেতনকাঠামো, করব্যবস্থা […]

সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার সহজ ব্যাখ্যা

চীন কেন দীর্ঘকাল ধরে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে পারছে? এ প্রশ্নের উত্তর পেতে, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে। এ অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো, সার্বিক ও কঠোরভাবে দল পরিচালনার কাজ অব্যাহত রাখার বিষয়ে একটি বিশেষ সিদ্ধান্ত […]

চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনীর প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

রাতের আকাশের পটভূমিতে আলো-ছায়াকে তুলির আঁচড় হিসেবে ব্যবহার করে, গতকাল রোববার সন্ধ্যায় চীনের কুয়াংতোং প্রদেশের চুহাই শহরের আকাশে দুই হাজার ড্রোনের বর্ণাঢ্য আলোক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চীনের গণমুক্তি ফৌজের বিমানবাহিনী—পিএলএএএফের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ধারাবাহিক কর্মসূচির সূচনা হয় এই প্রদর্শনীর মধ্য দিয়ে।চুহাইয়ের উপকূলীয় আকাশে ড্রোনগুলো ক্ষণে ক্ষণে নিজেদের বিন্যাস বদলে তৈরি করে বিভিন্ন যুদ্ধবিমানের […]

চীন ও পেরুর প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়

 দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে, আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি, পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, চীন ও পেরু পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৫ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির নানান পরিবর্তন সত্ত্বেও, দুই দেশের সম্পর্কের উন্নয়নে ধারাবাহিকতা বজায় […]

ফুতান বিশ্ববিদ্যালয়ে ওয়াং ছুচাংয়ের পাণ্ডিত্য ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

সাকিব সিকান্দারশাংহাইয়ে চীনের পণ্ডিত ও ক্যালিগ্রাফার ওয়াং ছুচাং-কে নিয়ে একটি বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। ফুতান বিশ্ববিদ্যালয়ের ফুতান শিল্প জাদুঘরে ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত। এ প্রদর্শনীতে জনসাধারণ তো বটেই, বিশেষ করে তারুণ্যের উপস্থিতি ও আগ্রহ চোখে পড়ার মতো।ফুতান বিশ্ববিদ্যালয়ের ফুতান আর্ট ইনস্টিটিউটের স্কুল অব ফিলোসফি এবং ফুতান […]

দেশীয় ইঞ্জিন ও এআই সমন্বয়ে আরও শক্তিশালী চীনের জে-২০

২০১৬ সালে উন্মোচনের পর থেকে গত এক দশকের প্রযুক্তিগত অগ্রগতি এবং স্বাধীন গবেষণার মধ্য দিয়ে ক্রমাগত উন্নত হয়েছে চীনের জে-২০ স্টিলথ ফাইটার জেট। আমদানিকৃত ইঞ্জিন নির্ভরতা থেকে বেরিয়ে দেশীয় প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি, এক আসনের পরিবর্তে দুই আসন আর কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় সব মিলিয়ে চীনের এই যুদ্ধ বিমান হয়ে উঠেছে অপ্রতিরোধ্য হাতিয়ার।সামরিক পর্যবেক্ষক ওয়াং মিংলিয়াং বলেন, […]

সিনচিয়াংয়ে জিরকন বালুর বড় মজুদ আবিষ্কার, খনিজ সম্পদে নতুন সম্ভাবনা

চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের আকসু প্রিফেকচারের বাইছেন কাউন্টিতে জিরকন বালুর একটি বিশাল মজুদ আবিষ্কৃত হয়েছে।শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই আবিষ্কারের ঘোষণা দেয়। মজুদটির নিশ্চিত সম্পদের পরিমাণ ৪০টিরও বেশি বৃহৎ জিরকন খনিজক্ষেত্রের সমপর্যায়ের। পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট হাফনিয়ামের মজুদও অতিবৃহৎ পর্যায়ের বলে নিশ্চিত করা হয়েছে।আবিষ্কারটি জিরকনের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে চীনের […]