চীনে গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ তুঙ্গে, ৩ কোটি টনের বেশি শস্য ক্রয়
সাকিব সিকান্দার
চীনের গ্রীষ্মকালীন শস্য সংগ্রহ কার্যক্রম এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসন মঙ্গলবার জানিয়েছে, এ পর্যন্ত সারাদেশে মোট ৩ কোটি টনের বেশি শস্য সংগ্রহ করা হয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গম সংগ্রহের পরিমাণ প্রায় ১০ কোটি টনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যা গত বছরের সমপরিমাণ।
দেশজুড়ে শস্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে। উন্নতমানের গমের চাহিদা ও দাম সাধারণ গমের তুলনায় বেশি থাকায় উচ্চমানের কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়ছে।
জাতীয় খাদ্য ও কৌশলগত মজুত প্রশাসনের শস্য মজুত বিভাগের প্রধান লুও শৌছুয়ান বলেন, ‘বর্তমানে প্রধান গম উৎপাদনকারী এলাকাগুলোতে প্রতি জিন (প্রায় ০.৫ কেজি) গমের গড় ক্রয়মূল্য ১.২১ ইউয়ান। অন্যদিকে, উচ্চমানের গমের ক্ষেত্রে প্রতি জিনে অতিরিক্ত ০.১ ইউয়ান পর্যন্ত বেশি দাম পাওয়া যাচ্ছে। উন্নতমানের ...









