আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ইজতেমার প্রস্তুতিমূলক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্বের আয়োজন চলবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশ-বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লির নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যাতায়াত ব্যবস্থাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছর তাবলিগ জামাতের ব্যবস্থাপনায় আয়োজিত এই বিশ্ব ইজতেমায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়ে থাকেন।