র‌্যাব বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আমূল পরিবর্তন আনতে র‌্যাব বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে নতুন কাঠামো হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন।

সংসদে বিলটি উত্থাপনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারার ওপর তীব্র আপত্তি জানান এবং বিলটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের সদস্যদের আপত্তি ও আলোচনার মধ্যেই বিলটি কণ্ঠভোটে পাস হয়।

সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে একটি সুনির্দিষ্ট ও কার্যকর কাঠামো তৈরি হবে। নতুন এই কাঠামোর মাধ্যমে বিশেষ পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আইনশৃঙ্খলাএসআরবিজাতীয় সংসদডা. শফিকুর রহমানর‍্যাবসালাহউদ্দীন আহমদ