পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন
ঐতিহ্যবাহী পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই ম্যাটেরিও’ উদ্ভাবনী মোবাইল অ্যাপ তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী আব্দুল মালেক ও আল ইমরান। ‘ম্যাটেরিও’ নামের এই অ্যাপটি পাটভিত্তিক পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াজাতকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। […]